প্রথম শ্রেণির ইংরেজি - Lesson 1: Good Morning (1) (বোর্ড বইয়ের সম্পূর্ণ সমাধান)

Admin
0
Join Now
(toc)

Lesson 1: Good Morning (1) / গুড মর্নিং (ওয়ান) - শুভ সকাল (১)

Activity Learning Outcome
Activity: A, B, C, D, E 1.2.1. Follow and respond to greetings spontaneously

পাঠ নির্দেশনা (Tutor)

  • সকালে শুভেচ্ছা বিনিময় করতে 'Good morning' বলা হয়; এ জ্ঞানটুকু শিক্ষার্থীকে অর্জন করাতে হবে।
  • শিক্ষক/অভিভাবককে অনুসরণ করে, স্পষ্ট ও সঠিক উচ্চারণে শিক্ষার্থীকে 'Good morning' বলার দক্ষতা অর্জন করাতে হবে। একক, যুগল, দলগত ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থী এ দক্ষতা অর্জন করবে।
  • শিক্ষার্থীকে শুভেচ্ছা বিনিময়ে আগ্রহী করে তুলতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ অঙ্গভঙ্গি প্রদর্শনে উৎসাহিত করতে হবে।
প্রথম শ্রেণির ইংরেজি - Lesson 1: Good Morning (1) (বোর্ড বইয়ের সম্পূর্ণ সমাধান)

Vocabulary - শব্দভাণ্ডার

শব্দ উচ্চারণ অর্থ
Whatওঅট্কী
Listenলিসন্শোনা
Youইউআপনি/তুমি
Andআ্যন্ডএবং
Seeসীদেখা
Repeatরিপীট্পুনরায় কোনোকিছু করা
Pictureপিকচারছবি
Chorusকোরাস্সমবেত কণ্ঠে গাওয়া
Whoহুকে/কারা
Smallস্মোল্ছোট
Theyদেইতারা/ওরা
Groupগ্রুপদল
Individuallyইন্‌ডিভিজুয়ালিএককভাবে
Thankথ্যাঙ্কধন্যবাদ দেওয়া
Goodগুড্শুভ/ভালো
Lookলুক্দেখা/তাকানো
Morningমর্নিংসকাল
Sayসেইবলা
Howহাউকেমন
In pairsইন্ পেয়ারস্জোড়ায় জোড়ায়
Iআইআমি
Continueকন্টিনিউচালিয়ে যাওয়া
Fineফাইনভালো

বোর্ড বইয়ের অনুশীলন

(Tutor: এখানে রয়েছে বোর্ড বইয়ের লেসনের সকল প্রশ্নের সমাধান।)

A What do you see in the picture? Who are they?

ওঅট্ ডু ইউ সী ইন্ দ্য পিকচার? হু আর্ দেই? ~ তুমি ছবিতে কী দেখতে পাও? তারা কারা?

A What do you see in the picture? Who are they?

(শিক্ষক/অভিভাবকদের জন্য নির্দেশনা)

  • Activity-A থেকে ছবিটি দেখিয়ে শিক্ষার্থীকে নিচের প্রশ্ন দুটি করুন। প্রয়োজনে প্রশ্নগুলো বাংলায় বলুন। a) What do you see in the picture? (ছবিতে কী দেখতে পাও?) b) Who are they? (তারা কারা?)
  • উত্তর প্রদানে সহায়তা করুন: a নং প্রশ্নের উত্তরে 'A lady/woman and some children'; b নং প্রশ্নের উত্তরে 'Teacher and students' বলুন।
  • এরপর ছবিটি দেখিয়ে আরও কিছু প্রশ্ন করুন এবং উত্তর প্রদানে সহায়তা করুন।

B Listen and repeat in chorus, then in small groups, and individually.

লিসন্ আ্যন্ড্ রিপীট্ ইন্ কোরাস্, দেন্ ইন্ স্মোল্ গ্রুপস্, আ্যন্ড্ ইনডিভিজুয়ালি। - সমবেত হয়ে শোনো এবং পুনরাবৃত্তি করো, এরপর ছোট ছোট দলে শোনো এবং পুনরাবৃত্তি করো, এবং শেষে একাকী শোনো এবং পুনরাবৃত্তি করো।

Good morning, good morning. (গুড মর্নিং, গুড মর্নিং।) ~ শুভ সকাল, শুভ সকাল。
How are you? How are you? (হাউ আর ইউ? হাউ আর ইউ?) ~ তুমি কেমন আছো? তুমি কেমন আছো?
I am fine. Thank you. (আই অ্যাম ফাইন। থ্যাঙ্ক ইউ।) ~ আমি ভালো আছি। ধন্যবাদ。
I am fine. Thank you. (আই অ্যাম ফাইন। থ্যাঙ্ক ইউ।) ~ আমি ভালো আছি। ধন্যবাদ。

(শিক্ষক/অভিভাবকদের জন্য নির্দেশনা)

  • Activity-B-এর ছড়াটি পড়ে শোনান এবং শিক্ষার্থীকেও সাথে সাথে বলতে বলুন।
  • এবার B-এর কাজটি শিক্ষার্থীর সাথে অভিনয় করুন। প্রথমে শিক্ষার্থী প্রথম দুই লাইন বলবে এবং আপনি পরের দুই লাইন বলবেন। পরবর্তী সময়ে ভূমিকা (Role) পরিবর্তন করে একই কাজ করুন।

C Look, listen and repeat.

লুক্, লিসন্ আ্যন্ড্ রিপীট্। ~ দেখো, শোনো এবং পুনরাবৃত্তি করো।

C Look, listen and repeat

(ছবির টেক্সট):
Good morning. (গুড মর্নিং।) ~ শুভ সকাল। Good morning. (গুড মর্নিং।) ~ শুভ সকাল。

(শিক্ষক/অভিভাবকদের জন্য নির্দেশনা)

  • শিক্ষার্থীকে অভিবাদন বা greetings জানান।
  • Activity-C এর ছবিটিতে শিক্ষার্থী কী দেখতে পাচ্ছে- তা জিজ্ঞাসা করুন এবং উত্তর প্রদানে সহায়তা করুন।
  • এরপর শিক্ষার্থীকে নিচের গানটি শোনান এবং শিক্ষার্থীকেও অভিনয় করে গানটি গাইতে বলুন: [Good morning, good morning. How are you today? I'm fine, I'm fine. I wish a good day.]
  • শিক্ষার্থীকে কমপক্ষে ২/৩ বার 'Good morning' বলা অনুশীলন করান।

D Say in pairs.

সেই ইন্ পেয়ারস্। ~ জোড়ায় জোড়ায় বলো।

D Say in pairs.

(ছবির টেক্সট):
Good morning. (গুড মর্নিং।) ~ শুভ সকাল। Good morning. (গুড মর্নিং।) ~ শুভ সকাল। Good morning. (গুড মর্নিং।) ~ শুভ সকাল। Good morning. (গুড মর্নিং।) ~ শুভ সকাল。

(শিক্ষক/অভিভাবকদের জন্য নির্দেশনা)

  • এ পাঠের শুরুতে শিক্ষার্থীকে পড়ার কক্ষের বাইরে যেতে বলুন।
  • এরপর তাকে ভেতরে প্রবেশ করতে বলুন ও 'Good morning' বলতে বলুন।
  • আপনিও 'Good morning' বলে উত্তর দিন।
  • এভাবে, কয়েকবার কাজটি করান।

E Say in pairs.

সেই ইন্ পেয়ারস্। ~ জোড়ায় জোড়ায় বলো।

E Say in pairs.

(ছবির টেক্সট):
Good morning. (গুড মর্নিং।) ~ শুভ সকাল। Good morning. (গুড মর্নিং।) ~ শুভ সকাল। (Continue...) (কন্টিনিউ ...... ~ চালিয়ে যাও ........)

(শিক্ষক/অভিভাবকদের জন্য নির্দেশনা):

  • শিক্ষার্থীর সাথে তার সহপাঠীর ভূমিকায় অভিনয় করুন।
  • আপনি 'Good morning' বলে Greet করবেন; এবং শিক্ষার্থী 'Good morning' বলে Reply করবে।
  • এরপর, শিক্ষার্থী আপনাকে Greet করবে; আর আপনি Reply করবেন।
  • এভাবে 'Good afternoon' এবং 'Good evening' ব্যবহার করেও অভিনয় চালিয়ে যেতে পারেন।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!