Lesson 2: Good Morning (2) / গুড মর্নিং (টু) ~ শুভ সকাল (২)
| Activity | Learning Outcome |
|---|---|
| Activity: A, B, C | 1.2.1. Follow and respond to greetings spontaneously |
পাঠ নির্দেশনা
- ● সকালে শুভেচ্ছা বিনিময় করতে 'Good morning' বলা হয়, এ জ্ঞানটুকু শিক্ষার্থীকে অর্জন করাতে হবে।
- ● শিক্ষক/অভিভাবককে অনুসরণ করে, স্পষ্ট ও সঠিক উচ্চারণে শিক্ষার্থীকে 'Good morning' বলার দক্ষতা অর্জন করাতে হবে। একক, যুগল, দলগত ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থী এ দক্ষতা অর্জন করবে।
- ● শিক্ষার্থীকে শুভেচ্ছা বিনিময়ে আগ্রহী করে তুলতে হবে। এক্ষেত্রে, শুভেচ্ছা বিনিময়কালে যথাযথ অঙ্গভঙ্গি প্রদর্শনে শিক্ষার্থীকে উৎসাহিত করতে হবে।
- ● লেসন শেষে 'মূল্যায়ন প্রস্তুতি' অংশটি অনুশীলন করাতে পারেন।
Vocabulary ~ শব্দভাণ্ডার
| শব্দ | উচ্চারণ | অর্থ |
|---|---|---|
| Look | লুক্ | দেখা |
| Listen | লিসন্ | শোনা |
| Say | সেই | বলা |
| Good morning | গুড মর্নিং | শুভ সকাল |
| Student | স্টুডেন্ট | শিক্ষার্থী |
| Teacher | টীচার | শিক্ষক/শিক্ষিকা |
| Repeat | রিপীট্ | পুনরায় কোনোকিছু করা |
| Continue | কন্টিনিউ | চালিয়ে যাওয়া |
| In pairs | ইন্ পেয়ারস্ | জোড়ায় জোড়ায় |
বোর্ড বইয়ের অনুশীলন
(এখানে রয়েছে বোর্ড বইয়ের লেসনের সকল প্রশ্নের সমাধান।)
A Look, listen and say. লুক্, লিসন্ আ্যন্ড্ সেই। ~ দেখো, শোনো এবং বলো।
(ছবির সংলাপ)
Teacher: Good morning, students. (গুড মর্নিং, স্টুডেন্টস।) ~ শুভ সকাল, শিক্ষার্থীরা।
Students: Good morning, teacher. (গুড মর্নিং, টীচার।) ~ শুভ সকাল, শিক্ষিকা।
(Repeat...) (রিপীট... ~ পুনরাবৃত্তি করো...)
শিক্ষক/অভিভাবকদের জন্য নির্দেশনা
- Activity A-এর ছবিটি দেখিয়ে শিক্ষার্থীকে ছবি সম্পর্কে কিছু প্রশ্ন করুন। যেমন: এটি কিসের ছবি?, মহিলাটি কে? বাচ্চারা কারা?, তারা কী করছে? ইত্যাদি।
- এরপর, Bubble-এর বাক্যগুলো নিজে সঠিক উচ্চারণে বলুন এবং শিক্ষার্থীকে সাথে সাথে বলতে বলুন।
B Look, listen and say. লুক্, লিসন্ আ্যন্ড্ সেই। ~ দেখো, শোনো এবং বলো।
(ছবির সংলাপ)
Teacher: Good morning, Tuly. (গুড মর্নিং, তুলি।) ~ শুভ সকাল, তুলি।
Tuly: Good morning, teacher. (গুড মর্নিং, টীচার।) ~ শুভ সকাল, শিক্ষিকা।
Teacher: Good morning, Rafi. (গুড মর্নিং, রাফি।) ~ শুভ সকাল, রাফি।
Rafi: Good morning, teacher. (গুড মর্নিং, টীচার।) ~ শুভ সকাল, শিক্ষিকা।
(Continue...) (কন্টিনিউ ...... ~ চালিয়ে যাও ........)
শিক্ষক/অভিভাবকদের জন্য নির্দেশনা
- Activity-B এ Bubble-এর বাক্যগুলো নিজে সঠিক উচ্চারণে পড়ে শিক্ষার্থীকে শোনান।
- এরপর শিক্ষার্থীকে আপনার সাথে সাথে বলতে বলুন।
- শিক্ষার্থীর সাথে Activity-টি অভিনয় করুন।
C Say in pairs. সেই ইন্ পেয়ারস্। ~ জোড়ায় জোড়ায় বলো।
(ছবির সংলাপ)
Kaiser: Good morning, Monika. (গুড মর্নিং, মনিকা।) ~ শুভ সকাল, মনিকা।
Monika: Good morning, Kaiser. (গুড মর্নিং, কায়সার।) ~ শুভ সকাল, কায়সার।
Mala: Good morning, Arina. (গুড মর্নিং, আরিনা।) ~ শুভ সকাল, আরিনা।
Arina: Good morning, Mala. (গুড মর্নিং, মালা।) ~ শুভ সকাল, মালা।
শিক্ষক/অভিভাবকদের জন্য নির্দেশনা
- Activity-C তে প্রদত্ত Bubble-এর বাক্যগুলো শিক্ষার্থীর সাথে অভিনয় করুন।
- আপনি একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করুন। আর শিক্ষার্থীকে অন্যজনের ভূমিকায় অভিনয় করতে বলুন।
মূল্যায়ন প্রস্তুতির জন্য আরও কিছু শিখি
(মূল্যায়ন প্রস্তুতির জন্য এখানে Unit-1 এর Lessons: 1-2 সংশ্লিষ্ট সম্ভাব্য সব ধরনের প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলোর অনুশীলনে লেসন দুটির ওপর শিক্ষার্থীর মূল্যায়ন প্রস্তুতি সম্পন্ন হবে।)
প্রশ্নের ধরন || Listening ( ✓ ) শোনা
1. Listen to the text. Then do the activity. [নির্দেশনা: শিক্ষক/অভিভাবক Text-টি শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে পড়বেন। শিক্ষার্থী মনোযোগ সহকারে শুনবে। এরপর Activity-টি সম্পন্ন করবে।]
Text: Good morning is a greeting. When we meet someone in the morning, we say "Good morning."
Activity: Tick ( ✓ ) the right answer:
(i) Which one is a greeting? – I am fine/Good morning.
(ii) We say 'good morning' in the – morning/afternoon.
প্রশ্নের ধরন || Speaking ( ✓ ) বলা
2. Answer the following questions. (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)
- (i) What do we say in the morning?
- (ii) What do we say as greeting?
- (iii) What will you say when someone asks you 'How are you?'
- (iv) What do the students say to the teacher?
- (v) Where are the teacher and the students?
প্রশ্নের ধরন || Reading ( ✓ ) পড়া
3. Match the words with their meanings. (শব্দের সাথে অর্থের মিল করো।)
| Words | Meanings |
|---|---|
| Morning | পুনরায় বলা |
| Who | শিক্ষক |
| Repeat | ভালো |
| Good | সকাল |
| Teacher | কে |
4. Rearrange the letters to make words. (বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো।)
ogod = ...........;
ankth = ...........;
uoy = ...........;
momnig = ...........;
acteher = ...........;
প্রশ্নের ধরন || Writing ( ✓ ) লেখা
5. Write in English. (ইংরেজিতে লেখো।)
সকাল = ...........;
ধন্যবাদ = ...........;
ভালো = ...........;
শুভ সকাল = ...........;
কেমন = ...........;
6. Make sentences with the following words. (নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।)
They, Morning, Picture, Say, Listen.
7. Fill in the gaps. (শূন্যস্থান পূরণ করো।)
- (i) Good —, teacher.
- (ii) — are you?
- (iii) I am —. Thank you.
- (iv) — are they?
- (v) The — and the students are in the classroom.
উত্তরমালা
- 1. (i) Good morning ✓ ; (ii) morning ✓ .
- 2. (i) We say 'good morning' in the morning. (ii) We say good morning as greeting. (iii) I will say, I am fine. Thank you. (iv) The students say to the teacher, "Good morning, teacher." (v) The teacher and the students are in the classroom.
- 3. Morning – সকাল; Who – কে; Repeat – পুনরায় বলা; Good – ভালো; Teacher – শিক্ষক।
- 4. ogod = good; ankth = thank; uoy = you; momnig = morning; acteher = teacher।
- 5. সকাল = Morning; ধন্যবাদ = Thanks; ভালো = Fine; শুভ সকাল = Good morning; কেমন = How।
- 6. They = They are students. Morning = Good morning, teacher. Picture = Draw a picture. Say = We say good morning as greeting. Listen = Listen to the teacher.
- 7. (i) morning; (ii) How; (iii) fine; (iv) Who; (v) teacher.
