প্রথম শ্রেণির বাংলা - পাঠ ৪: আমি ও আমার সহপাঠীরা (বোর্ড বইয়ের সম্পূর্ণ সমাধান)

Admin
0
Join Now
(toc)

পাঠ ৪: আমি ও আমার সহপাঠীরা

পাঠ নির্দেশনা

  • শিক্ষক/অভিভাবক পাঠ শুরুর পূর্বে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে রাখবেন এবং পাঠদানের পরিবেশ সৃষ্টির জন্য আনন্দদায়ক কোনো কাজ করাবেন।
  • স্পষ্ট স্বরে পারিবারিক ও বিদ্যালয়ের পরিবেশে পরিচিতিমূলক সাধারণ প্রশ্ন করতে পারছে কি না তা যাচাই করবেন।
  • প্রশ্ন ও উত্তর প্রদানের ক্ষেত্রে ভিন্নতা শিক্ষার্থীকে শোনাবেন।

পাঠটি পড়ে যা শিখতে পারবে—

  • ২.১.২ আদেশ শুনে বুঝতে ও পালন করতে পারবে।
  • ২.১.৫ সহজে কথোপকথন করতে পারবে।
  • ৬.১.২ স্পষ্ট স্বরে পারিবারিক ও বিদ্যালয়ের পরিবেশে পরিচিতিমূলক সাধারণ প্রশ্ন করতে পারবে।
  • ৬.২.১ পরিচিত প্রেক্ষাপটে সহজ বিষয়ে কথোপকথনে অংশ নিতে পারবে।
  • ২.১.৩ সাধারণ নির্দেশনা শুনে অনুসরণ করতে পারবে।
  • ৬.১.৫ স্পষ্ট স্বরে পরিচিত জনকে অনুরোধ জানাতে পারবে।
প্রথম শ্রেণির বাংলা - পাঠ ৪: আমি ও আমার সহপাঠীরা (বোর্ড বইয়ের সম্পূর্ণ সমাধান)

পাঠ সম্পর্কে জেনে নিই

বিদ্যালয়ে আমরা যারা একই শ্রেণিতে পড়ি তারা সবাই সহপাঠী। প্রতিদিন আমাদের সহপাঠীদের সাথে চলার ও কথা বলার মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। আমরা পাঠের বিভিন্ন বিষয় সম্পর্কেও সহপাঠীদের কাছে শুনে জানতে পারি।

পাঠের কঠিন শব্দগুলো শুনি ও বারবার বলি

বাংলা | পড়ি | পড়ব

বোর্ড বইয়ের অনুশীলন-

এখানে রয়েছে বোর্ড বইয়ের পাঠটির সকল কাজ, অনুশীলন এবং নিজে করি অংশের প্রশ্ন ও উত্তর। এছাড়াও সকল অসম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

চলো পরিচিত হই (বোর্ড বই পৃষ্ঠা-৪)

আমার নাম তুলি। আমার নাম রাফি। আমার নাম মিলি। আমার নাম অভি।

কথা বলি (বোর্ড বই পৃষ্ঠা-৫)

সহপাঠীদের সাথে কথা বলি।

— তোমার নাম কী?
— আমার নাম রাফি।
— তোমার নাম কী?
— আমার নাম তুলি।
— তোমার হাতে কী বই?
— আমার বাংলা বই।

শুনি ও বলি (বোর্ড বই পৃষ্ঠা-৫)

গল্প করছে তা শুনি ও বল

মিলি : তোমার নাম কী?
অভি : আমার নাম অভি।
মিলি : আমরা একসাথে পড়ি।
অভি : ওরাও আমাদের সাথে পড়ে?
মিলি : হ্যাঁ। ওরা হলো তুলি আর রাফি।
অভি : আমরা একসাথে খেলব।
সবাই : ঠিক। ঠিক। আর একসাথে পড়ব।

মূল্যায়ন প্রস্তুতির জন্য আরও শিখে রাখি

মূল্যায়ন প্রস্তুতির জন্য এখানে সম্ভাব্য সব ধরনের প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো অনুশীলন করলে পাঠটির ওপর তোমার মূল্যায়ন প্রস্তুতি সম্পন্ন হবে। উত্তর দেখার আগে নিজে চেষ্টা করো। এরপর উত্তর পড়ে মিলিয়ে নাও তোমার ভাবনাটি সঠিক ছিল কি না।

প্রশ্নের ধরন | নিচের প্রশ্নগুলোর উত্তর শুনি ও বলি (শোনা, বলা)

প্রশ্ন ১: সহপাঠীদের সাথে কথা বলি। (দক্ষতা)

সহপাঠীদের সাথে কথা বলি।

নমুনা উত্তর-

মালিহা : তুমি কার সাথে বিদ্যালয়ে আসো?
মুবিন : আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে আসি।
আইভি : আমি আমার মায়ের সাথে বিদ্যালয়ে আসি।
মনির : আমি আমার বড়ো ভাইয়ের সাথে বিদ্যালয়ে আসি।
মালিহা : তোমরা কি মাঠে যাবে?
মুবিন : হ্যাঁ; যাব। চলো।
মালিহা : আমরা কোথায় বসব?
মুবিন : আমরা মাঠে বসব।
মনির : ঠিক আছে, চলো বসি।

প্রশ্ন ২: নিচের ছবিতে দেখা যাচ্ছে মাঠে বসে মিলি, অভি, রাফি, তুলি গল্প করছে। তারা কী গল্প করছে তা শুনি ও বলি। (দক্ষতা)

গল্প করছে তা শুনি ও বল

উত্তর-

মিলি : ছুটি হলে তুমি কার সাথে বাড়ি যাবে?
তুলি : মা আমাকে নিতে আসবেন। মায়ের সাথে যাব।
রাফি : মিলি, তোমার পায়ে কী হয়েছে?
মিলি : আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি।
তুলি : তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো।
অভি : আমরা একসাথে খেলব।

প্রশ্নের ধরন | নিচের প্রশ্নগুলোর উত্তর শুনি ও লিখি (শোনা, লেখা)

প্রশ্ন ৩: প্রশ্ন শুনি ও উত্তর লেখো। (দক্ষতা)

  • ক. তোমার নাম কী?
  • খ. তোমার বন্ধু কে কে?
  • গ. তুমি কি ছবি আঁকো?
  • ঘ. তুমি কি আমার সাথে টিফিন খাবে?
  • ঙ. তোমার ব্যাগটা কে কিনে দিয়েছেন?
  • চ. তুমি টিফিনে কী এনেছ?

নমুনা উত্তর

  • ক. আমার নাম আকাশ।
  • খ. ফারুক ও নিতু আমার বন্ধু।
  • গ. হ্যাঁ, ছবি আঁকতে আমার ভালো লাগে।
  • ঘ. হ্যাঁ, আমি তোমার সাথে টিফিন খাব।
  • ঙ. আমার ব্যাগটা আমার বাবা কিনে দিয়েছেন।
  • চ. আমি টিফিনে রুটি, সবজি ও ডিম এনেছি।

শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাই

পাঠের শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাইয়ের জন্য এ নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে। পূর্ণমান ২০।

১. প্রশ্ন শুনে উত্তর লেখো। ২×৫ = ১০

  • ক. তোমার নাম কী?
  • খ. তোমার বন্ধু কে কে?
  • গ. কে তোমার স্কুল ব্যাগ কিনে দিয়েছেন?
  • ঘ. তোমার কী করতে ভালো লাগে?
  • ঙ. তুমি টিফিনে কী নিয়ে যাও?

২. সহপাঠীর সাথে কথা বলো। ১০

[ছবিতে একজন ছেলে ও একজন মেয়ে সহপাঠী কথা বলছে]

সহপাঠীদের সাথে কথা বলি।

উত্তরমালা

১. উত্তরমালা (প্রত্যেকে নিজের তথ্য ব্যবহার করে লিখবে।)

  • ক. আমার নাম লতা।*
  • খ. মাহি ও নয়ন আমার বন্ধু।*
  • গ. বাবা আমাকে স্কুল ব্যাগ কিনে দিয়েছেন।*
  • ঘ. আমার ছবি আঁকতে ভালো লাগে।*
  • ঙ. আমি টিফিনে ফল ও ডিম নিয়ে যাই।*

২. উত্তরমালা

— তোমার নাম কী?
— আমার নাম রাফি।
— তোমার নাম কী?
— আমার নাম তুলি।
— তোমার হাতে কী বই?
— আমার হাতে বাংলা বই।
— তুমি কোথায় যাচ্ছ?
— আমি ক্লাসে যাচ্ছি।
— তুমি কি আমার সাথে যাবে?
— হ্যাঁ, আমি যাব।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!