প্রথম শ্রেণির বাংলা - পাঠ ৩: আমি ও আমার বিদ্যালয় (বোর্ড বইয়ের সম্পূর্ণ সমাধান)

Admin
0
Join Now
(toc)

পাঠ ৩: আমি ও আমার বিদ্যালয়

পাঠ নির্দেশনা

  • শিক্ষক/অভিভাবক পাঠ শুরুর পূর্বে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে রাখবেন এবং পাঠদানের পরিবেশ সৃষ্টির জন্য আনন্দদায়ক কোনো কাজ করাবেন।
  • শিক্ষক/অভিভাবক শিক্ষার্থীকে পরিচয় সম্পর্কিত প্রশ্ন করে বলার দক্ষতা যাচাই করবেন এছাড়া প্রশ্ন বুঝে শিক্ষার্থী জবাব দিতে পারছে কি না তা যাচাই করবেন।

পাঠটি পড়ে যা শিখতে পারবে—

  • ২.১.৫ সহজে কথোপকথন করতে পারবে।
  • ২.১.৩ সাধারণ নির্দেশনা শুনে অনুসরণ করতে পারবে।
  • ৬.১.২ স্পষ্ট স্বরে পারিবারিক ও বিদ্যালয়ের পরিবেশে পরিচিতিমূলক সাধারণ প্রশ্ন করতে পারবে।
  • ৬.২.১ পরিচিত প্রেক্ষাপটে সহজ বিষয়ে কথোপকথনে অংশ নিতে পারবে।
প্রথম শ্রেণির বাংলা - পাঠ ৩: আমি ও আমার বিদ্যালয় (বোর্ড বইয়ের সম্পূর্ণ সমাধান)

পাঠ সম্পর্কে জেনে নিই

বিদ্যালয়ে আমরা পড়ালেখা করতে যাই। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় সহপাঠীদের সাথে একই শ্রেণিতে পাঠ শিখি। একসাথে পড়ালেখা করা বন্ধুদের সাথে পরিচয় থাকা উচিত। তাই প্রথমেই আমরা শিক্ষক ও বন্ধুদের সাথে পরিচিত হই।

পাঠের কঠিন শব্দগুলো শুনি ও বারবার বলি

বিদ্যালয় | বন্ধু | সহপাঠী | পরিচিত

বোর্ড বইয়ের অনুশীলন

এখানে রয়েছে বোর্ড বইয়ের পাঠটির সকল কাজ, অনুশীলন এবং নিজে করি অংশের প্রশ্ন ও উত্তর। এছাড়াও সকল অসম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

শুনি ও বলি (বোর্ড বই পৃষ্ঠা-৩)

খুশি আপা : কেমন আছ সবাই?
সবাই : ভালো আছি।
খুশি আপা : বিদ্যালয় কেমন লাগছে তোমাদের?
রাফি ও তুলি : খুব ভালো লাগছে, আপা।
খুশি আপা : কত নতুন নতুন বন্ধু, তাই না? অনেক ভালো লাগবে। তোমার নাম কী?
তপু : আমার নাম তপু।
খুশি আপা : তোমার নাম বলো।
তুলি : আপা, আমার নাম তুলি।
খুশি আপা : এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো।

সহপাঠীদের সাথে পরিচিত হই। নিজের নাম বলি। নাম জানতে চাই। (বোর্ড বই পৃষ্ঠা-৩)

মিলি : আমি মিলি। তোমার নাম কী?
তুলি : আমার নাম তুলি।
তপু : আমার নাম তপু। তোমার নাম কী?
অভি : আমার নাম অভি।

মূল্যায়ন প্রস্তুতির জন্য আরও কিছু শিখি

মূল্যায়ন প্রস্তুতির জন্য এখানে সম্ভাব্য সব ধরনের প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো অনুশীলন করলে পাঠটির ওপর তোমার প্রস্তুতি সম্পন্ন হবে। উত্তর দেখার আগে নিজে চেষ্টা করো।

প্রশ্নের ধরন | নিচের প্রশ্নগুলোর উত্তর শুনি ও বলি (শোনা, বলা)

প্রশ্ন ১: সহপাঠীর সাথে পরিচিত হওয়ার সময় কী কী প্রশ্ন করা যায় সেগুলো জেনে নিই। (জ্ঞান)

উত্তর: ক. তোমার নাম কী? খ. তোমার রোল নম্বর কত? গ. তোমার বাংলা বই পড়তে কেমন লাগে? ঘ. বিদ্যালয়ে আসতে তোমার কেমন লাগে? ঙ. তুমি কার সাথে বিদ্যালয়ে আসো? চ. তোমার কী করতে ভালো লাগে?

প্রশ্ন ২: ইতি ও আশা দুইজন সহপাঠী। তারা একে অন্যের সাথে পরিচিত হচ্ছে। তা শুনে শুনে বলি। (দক্ষতা)

উত্তর:
ইতি : আমার নাম ইতি। তোমার নাম কী?
আশা : আমি আশা। তোমার পাশে বসতে পারি?
ইতি : বসতে পারো। তোমার রং পেনসিল ও স্কেলটা সুন্দর। তুমি কি ছবি আঁকো?
আশা : হ্যাঁ। আমার ছবি আঁকতে ভালো লাগে। তোমার কী ভালো লাগে?
ইতি : আমার বিড়াল আছে। আমি ওর সাথে খেলি। আমার ওর সাথে খেলতে ভালো লাগে।

প্রশ্ন ৩: প্রশ্ন শুনে মুখে মুখে উত্তর বলি। (জ্ঞান)

  • ক. স্কুলে এসে তোমাদের কেমন লাগছে?
  • খ. তোমার নাম কী?
  • গ. রাজু, তোমার কি স্কুলে নতুন বন্ধু হয়েছে?
  • ঘ. রাজু, তোমার বন্ধুর নাম কী?

নমুনা উত্তর

  • ক. স্কুলে এসে আমাদের ভালো লাগছে।
  • খ. আমার নাম রাজু।
  • গ. হ্যাঁ, হয়েছে।
  • ঘ. আমার বন্ধুর নাম সুজন।

প্রশ্ন ৪: সহপাঠীদের সাথে পরিচিত হই। নিজের কথা বলি। অন্যদের কথা (দক্ষতা)

নমুনা উত্তর-

বীথি : তোমার নাম কী?
মিলি : আমার নাম মিলি। তোমার নাম কী?
বীথি : আমার নাম বীথি। মিলি : তোমার রোল নম্বর কত?
বীথি : আমার রোল দুই।
অয়ন : বিদ্যালয়ে আসতে তোমার কেমন লাগে?
বীথি : ভালো লাগে। তোমার বাংলা বই পড়তে কেমন লাগে?
অয়ন : ভালো লাগে। অয়ন : তুমি কার সাথে বিদ্যালয়ে আসো?
নয়ন : আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে আসি।

শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাই

পাঠের শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাইয়ের জন্য এ নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে। পূর্ণমান ২০।

১. সহপাঠীর সাথে পরিচিত হওয়ার সময় কী কী প্রশ্ন করা যায় সেগুলো লেখো। (১০)

২. প্রশ্নগুলোর উত্তর লেখো। (১০)

  • ক. তোমার নাম কী?
  • খ. তোমার রোল নম্বর কত?
  • গ. বাংলা বই পড়তে তোমার কেমন লাগে?
  • ঘ. বিদ্যালয় তোমার কেমন লাগে?
  • ঙ. তুমি কার সাথে বিদ্যালয়ে আসো?

১. উত্তরমালা

  • ক. তোমার নাম কী?
  • খ. তোমার রোল নম্বর কত?
  • গ. তোমার বাংলা বই পড়তে কেমন লাগে?
  • ঘ. বিদ্যালয়ে আসতে তোমার কেমন লাগে?
  • ঙ. তুমি কার সাথে বিদ্যালয়ে আসো?

২. উত্তরমালা (প্রত্যেকে নিজের তথ্য ব্যবহার করে লিখবে।)

  • ক. আমার নাম রায়হান।
  • খ. আমার রোল নম্বর দশ।
  • গ. বাংলা বই পড়তে আমার ভালো লাগে।
  • ঘ. বিদ্যালয় আমার ভালো লাগে।
  • ঙ. আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে আসি।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!