পাঠ ২: এসো রং করি ও আঁকি
পাঠ নির্দেশনা
- শিক্ষক/অভিভাবক পাঠ শুরুর পূর্বে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে রাখবেন এবং পাঠদানের পরিবেশ সৃষ্টির জন্য আনন্দদায়ক কোনো কাজ করাবেন।
- জাতীয় পতাকা ও শাপলা ফুল এর ছবি সংগ্রহ করে তা দেখিয়ে ছবিটি কীসের শিক্ষার্থী তা বলতে পারছে কি না যাচাই করবেন।
- ছবির আউটলাইনটি মার্কার দিয়ে বোর্ডে আঁকবেন এবং ছবি আঁকার খাতায় আঁকতে ও রং করতে বলবেন।
পাঠটি পড়ে যা শিখতে পারবে—
- ১. বিভিন্ন প্রকার রং চিনতে পারবে।
- ২. নির্দেশনা শুনে ছবি রং করতে পারবে।
পাঠ সম্পর্কে জেনে নিই
আঁকাআঁকির জন্য কলম, পেনসিল, মার্কার প্রভৃতি ব্যবহার করা হয়। এগুলোর সাহায্যে নানারকম আকৃতি আঁকা যায়। লিখতে গেলেও ঠিকভাবে কলম বা পেনসিল ধরা জানতে হয়। আর আঁকাআঁকির মাধ্যমে শিক্ষার্থীর কলম বা পেনসিল ধরায় দক্ষতা গড়ে ওঠে।
বোর্ড বইয়ের অনুশীলন
এখানে রয়েছে বোর্ড বইয়ের পাঠটির সকল কাজ, অনুশীলন এবং নিজে করি অংশের প্রশ্ন ও উত্তর। এছাড়াও সকল অসম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
এসো রং করি ও আঁকি (বোর্ড বই পৃষ্ঠা-২)
[বইয়ে জাতীয় পতাকা ও শাপলা ফুলের রেখাচিত্র এবং তার নিচে রং করা উত্তর দেওয়া আছে]
, 
,
মূল্যায়ন প্রস্তুতির জন্য আরও কিছু শিখি
মূল্যায়ন প্রস্তুতির জন্য এখানে সম্ভাব্য সব ধরনের প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো অনুশীলন করলে পাঠটির ওপর তোমার প্রস্তুতি সম্পন্ন হবে। উত্তর দেখার আগে নিজে চেষ্টা করো।
প্রশ্নের ধরন | নিচের প্রশ্নগুলোর উত্তর শুনি ও বলি (শোনা, বলা)
প্রশ্ন ১: নিচের প্রশ্নগুলো শুনি ও উত্তর বলি। (জ্ঞান)
- ক. ছবি আঁকতে কী কী লাগে?
- খ. পাঠে কী কী আঁকতে বলা হয়েছে?
- গ. বাংলাদেশের জাতীয় পতাকা রং করতে কোন দুইটি রং লাগে?
- ঘ. জাতীয় ফুল শাপলা রং করতে কী কী রং লাগে?
উত্তর
- ক. ছবি আঁকতে পেনসিল, কম্পাস, স্কেল, ইরেজার ও রং লাগে।
- খ. পাঠে জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলা আঁকতে বলা হয়েছে।
- গ. বাংলাদেশের জাতীয় পতাকা রং করতে লাল ও সবুজ রং লাগে।
- ঘ. জাতীয় ফুল শাপলা রং করতে সাদা, হলুদ ও সবুজ রং লাগে।
প্রশ্ন ২: এসো রং চিনি। (দক্ষতা)
- ক. আকাশের রং আকাশি।
- খ. চকের রং সাদা।
- গ. ব্ল্যাক বোর্ডের রং কালো।
- ঘ. জাতীয় পতাকার রং গাঢ় সবুজ।
- ঙ. জাতীয় পতাকার মাঝের গোল অংশটি লাল।
শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাই
পাঠের শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাইয়ের জন্য এ নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে। পূর্ণমান ২০।
১. জাতীয় পতাকাটি রং করো। (১২)
[এখানে জাতীয় পতাকার একটি রেখাচিত্র দেওয়া আছে]

২. প্রশ্নগুলো শুনে উত্তর লেখো। (০৮)
- ক. ছবি আঁকতে কী কী লাগে?
- খ. পাঠে কী কী আঁকতে বলা হয়েছে?
- গ. বাংলাদেশের জাতীয় পতাকা রং করতে কোন দুইটি রং লাগে?
- ঘ. জাতীয় ফুল শাপলা রং করতে কী কী রং লাগে?
উত্তরমালা
১. [এখানে রং করা জাতীয় পতাকার চিত্র দেওয়া আছে]

২.
ক. ছবি আঁকতে পেনসিল, কম্পাস, স্কেল, ইরেজার ও রং লাগে।
খ. পাঠে জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলা আঁকতে বলা হয়েছে।
গ. বাংলাদেশের জাতীয় পতাকা রং করতে লাল ও সবুজ রং লাগে।
ঘ. জাতীয় ফুল শাপলা রং করতে সাদা, হলুদ ও সবুজ রং লাগে।
