এইচএসসি ২০২৬ বাংলা ১ম পত্র বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন ও সমাধান (সকল বোর্ড)
বিশেষ সহায়তা
Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% সঠিক সমাধান নিচে দেওয়া হলো। প্রশ্নপত্রটির সেট কোড: ঘ এবং বিষয় কোড: ১০১।
১। 'ঋতুপর্ণ' কবিতায় এক প্রকারের ফুল হলো—
(ক) লবঙ্গ (খ) সরণ (গ) মল্লিকা (ঘ) যাবক
সঠিক উত্তর: (ক) লবঙ্গ
২। 'সিরাজউদ্দৌলা' নাটকে 'আমি চিরকালই ইংরেজদের বন্ধু' উক্তিটি কে বলেছিল?
(ক) মিরজাফর (খ) উমিচাঁদ (গ) ক্লাইভ (ঘ) মানিক চাঁদ
সঠিক উত্তর: (খ) উমিচাঁদ
উদ্দীপক পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
রানুর বিয়েতে বরপক্ষ অলংকার, মোটর সাইকেল ও আসবাবপত্র দাবি করে। তার বাবা নিরুপায় হয়ে ক্ষমা চান। কিন্তু বাবার অসহায়ত্ব ও বরপক্ষের হীন মানসিকতা দেখে রানু নিজেই বিয়ে ভেঙে দেয়। পরবর্তীতে সে বিয়ের পিঁড়িতে না বসে নিজেকে শিক্ষিত করে গড়ে তুলে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করে।
৩। উদ্দীপকের রানুর সিদ্ধান্তে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) কলুষ সত্তার প্রকাশ (খ) অগ্রসর চিন্তা (গ) স্বয়ংবরা মনোভাব (ঘ) আড়ষ্টতার প্রকাশ
সঠিক উত্তর: (গ) স্বয়ংবরা মনোভাব
৪। উভয় ক্ষেত্রেই অধিকতর সমর্থনযোগ্য বিষয়—
i. সামাজিক সমস্যার বিরুদ্ধে জাগরণ
ii. বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী
iii. পিতৃতান্ত্রিক সমাজের জয়জয়কার
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) i ও ii
৫। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে চেয়েছিল?
(ক) পাঁচ হাজার (খ) দশ হাজার (গ) পনেরো হাজার (ঘ) বিশ হাজার
সঠিক উত্তর: (খ) দশ হাজার
৬। 'লালসালু' উপন্যাসের হাসুনির মা ঝড় এলে কী করার অভ্যাস?
(ক) নালিশ করা (খ) মানত করা (গ) হেঁট করা (ঘ) কান্না করা
সঠিক উত্তর: (গ) হেঁট করা
উদ্দীপক পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?'
৭। উদ্দীপকের শেষ চরণের সঙ্গে 'রেইনকোট' গল্পের সাদৃশ্য রয়েছে নিচের কোন বিষয়টিতে?
(ক) জেনারেল মনসুন (খ) সাবভার্সিভ অ্যাকটিভিটিজ (গ) ক্র্যাকডাউনের রাত (ঘ) মিসক্রিয়ান্টরা সব খতম
সঠিক উত্তর: (গ) ক্র্যাকডাউনের রাত
৮। উক্ত সাদৃশ্যে প্রকাশ পেয়েছে—
i. মিলিটারিদের নৃশংসতা
ii. মুক্তিযুদ্ধকালীন অবস্থা
iii. বাঙালিদের সংগ্রামী চেতনা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৯। 'কপিল দাস মুর্মুর শেষ কাজ' গল্পে জমিদার ও কৃষকদের মধ্যে মধ্যস্বত্বভোগী শ্রেণিকে কী বলা হয়?
(ক) মোড়ল (খ) গুনিন (গ) বিচারক (ঘ) জোতদার
সঠিক উত্তর: (ঘ) জোতদার
১০। 'গন্তব্য কাবুল' গল্পে নালার জলের পরশে কে নয়ন মেলে তাকিয়েছিল?
(ক) হাসনা হেনা (খ) রজনীগন্ধা (গ) নার্গিস (ঘ) মল্লিকা
সঠিক উত্তর: (ক) হাসনা হেনা
১১। 'বাঙালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধ অনুযায়ী এখনকার প্রবন্ধে কোনটি বেশি দেখতে পাওয়া যায়?
(ক) কোটেশন (খ) অলংকার (গ) রসিকতা (ঘ) লোকরঞ্জন প্রবৃত্তি
সঠিক উত্তর: (ক) কোটেশন
১২। 'যৌবনের গান' প্রবন্ধে 'প্রথম জাগরণ-প্রভাতে' বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
(ক) প্রথাবদ্ধতার চাপে (খ) সচেতনতার সূচনালগ্নে (গ) জরাজীর্ণতার আচ্ছাদনে (ঘ) দৃষ্টির অগোচরে
সঠিক উত্তর: (খ) সচেতনতার সূচনালগ্নে
১৩। 'বিদ্রোহী' কবিতায় 'শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!' উক্তিটিতে মূলত কী প্রকাশ পেয়েছে?
(ক) তীব্র আত্মবিশ্বাস (খ) চরম দুঃসাহস (গ) প্রবল অহংকার (ঘ) বিপুল প্রত্যাশা
সঠিক উত্তর: (ক) তীব্র আত্মবিশ্বাস
১৪। 'রণ রক্ত সফলতা সত্য' কথাটি 'সুচেতনা' কবিতায় কোন ভাব প্রকাশ পেয়েছে?
(ক) পৃথিবীর ক্রমমুক্তি (খ) বিক্ষুব্ধ সমকাল (গ) অস্তিত্বের জন্য সংগ্রাম (ঘ) মুক্তির পথই শুভ চেতনা
সঠিক উত্তর: (ক) পৃথিবীর ক্রমমুক্তি
১৫। 'কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই' এই অর্থ প্রকাশ পেয়েছে 'সোনার তরী' কবিতার কোন চরণে?
(ক) বারেক ভিড়াও তরী কূলেতে এসে (খ) এখন আমারে লহো করুণা করে (গ) আমারি সোনার ধানে গিয়েছে ভরি (ঘ) শূন্য নদীর তীরে রহিনু পড়ি
সঠিক উত্তর: (গ) আমারি সোনার ধানে গিয়েছে ভরি
১৬। 'সেই ফুল আমাদেরই প্রাণ' এই ফুল বলতে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোনটিকে বোঝানো হয়েছে?
(ক) কৃষ্ণচূড়াকে (খ) বাংলা ভাষাকে (গ) পদ্মবনকে (ঘ) মানবিক বাগানকে
সঠিক উত্তর: (খ) বাংলা ভাষাকে
উদ্দীপক পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
'তোমাকে যেন ভুলে না যাই এ আশিস দাও মোরে,
দূর থেকে যেন ওগো মরমে তোমায় খুঁজে পাই।'
১৭। উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকাশ পেয়েছে—
(ক) সৌন্দর্যপ্রিয়তা (খ) স্নেহপরায়ণতা (গ) স্মৃতিকাতরতা (ঘ) উদাসীনতা
সঠিক উত্তর: (গ) স্মৃতিকাতরতা
১৮। উক্ত প্রকাশিত বিষয় সম্পর্কে নিচের কোন চরণটি অধিক সমর্থনযোগ্য?
(ক) দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? (খ) সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে স্মরিয়া। (গ) তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। (ঘ) যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।
সঠিক উত্তর: (গ) তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।
১৯। 'নেকলেস' গল্পে মাদাম লোইসেলের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণ কী?
(ক) প্রতিহিংসা (খ) আভিজাত্য (গ) দায়িত্বশীলতা (ঘ) উচ্চাভিলাষ
সঠিক উত্তর: (গ) দায়িত্বশীলতা
উদ্দীপক পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
'অন্যের কল্যাণে আত্মনিবেদন করলেই মানুষের প্রকৃত সত্তা উন্মোচিত হয়।'
২০। উদ্দীপকের ভাবার্থ নিচের কোন রচনার সঙ্গে সম্পর্কযুক্ত?
(ক) তাহারেই পড়ে মনে (খ) সুচেতনা (গ) প্রতিদান (ঘ) আঠারো বছর বয়স
সঠিক উত্তর: (গ) প্রতিদান
২১। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে—
i. প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা
ii. অস্তিত্ব রক্ষায় বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম
iii. অসহায় মানুষের দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (নোট: সঠিক উত্তর i হবে, তবে অপশনে সরাসরি i না থাকায় নিকটবর্তী উত্তর বিবেচনা করতে হবে।)
২২। 'সিরাজউদ্দৌলা' নাটকে 'আমি এবার আঘাত হানবই' উক্তিটিতে মিরজাফরের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) নিষ্ঠুরতা (খ) স্বার্থপরতা (গ) দাম্ভিকতা (ঘ) মানসিক দৃঢ়তা
সঠিক উত্তর: (ঘ) মানসিক দৃঢ়তা
২৩। 'তাই শিক্ষাকেন্দ্রে তাদের এত মূল্য' বলতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে কোনটির গুরুত্বকে বোঝানো হয়েছে?
(ক) মনুষ্যত্বের (খ) সাহিত্যের (গ) বস্তুজিজ্ঞাসার (ঘ) চর্মচক্ষুর
সঠিক উত্তর: (গ) বস্তুজিজ্ঞাসার
২৪। সংলাপ ও গল্প বলার ঢংয়ে রচিত কোনটি?
(ক) প্রত্যাবর্তনের লজ্জা (খ) সুচেতনা (গ) সোনার তরী (ঘ) তাহারেই পড়ে মনে
সঠিক উত্তর: (ক) প্রত্যাবর্তনের লজ্জা
উদ্দীপক পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
রহমত আলী জিনের ভয় দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। গ্রামের স্কুল শিক্ষক এর প্রতিবাদ করলে রহমত আলী তাকে 'নাস্তিক' আখ্যা দিয়ে গ্রামছাড়া করার হুমকি দেন।
২৫। উদ্দীপকের রহমত আলী 'লালসালু' উপন্যাসের মজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কারণ—
(ক) ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে শোষণ করে (খ) সত্যের আশ্রয় নিয়ে নিজের প্রভাব বিস্তার করে (গ) শিক্ষার প্রসারে নিভলসভাবে কাজ করে (ঘ) নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের উপকার করে
সঠিক উত্তর: (ক) ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে শোষণ করে
২৬। উদ্দীপকের স্কুল শিক্ষকের পরিণতি 'লালসালু' উপন্যাসের কোন দিকটিকে নির্দেশ করে?
i. কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী কণ্ঠস্বর স্তব্ধ হওয়া
ii. গ্রামীণ সমাজ ব্যবস্থায় শিক্ষিত মানুষের অসহায়ত্ব
iii. ভণ্ডামির কাছে সত্যের চূড়ান্ত পরাজয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
২৭। 'প্রতিদান' কবিতার 'কাঁটা পেয়ে তারে ফুল করি দান' চরণটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে?
(ক) কৃতজ্ঞতা (খ) কৃতঘ্নতা (গ) অপচিকীর্ষা (ঘ) পরার্থপরতা
সঠিক উত্তর: (ঘ) পরার্থপরতা
উদ্দীপক পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
'মাটির গন্ধে, রক্তের দামে কেনা—
হৃদয়ে বাংলাদেশ।'
২৮। উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবির কোন মনোভাবটি ফুটে উঠেছে?
(ক) শেকড় সন্ধানী (খ) দেশদরদি (গ) প্রকৃতিপ্রেমী (ঘ) স্বাধীনতাকামী
সঠিক উত্তর: (ক) শেকড় সন্ধানী
২৯। উক্ত মনোভাবের সপক্ষের পঙ্ক্তিটি হলো—
(ক) তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন (খ) আমি আমার ভালোবাসার কথা বলছি (গ) আমি কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো (ঘ) আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
সঠিক উত্তর: (ঘ) আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
৩০। 'নিজ গৃহপথ, তাত, দেখাও তস্করে?'- এখানে 'তস্কর' কে?
(ক) কুম্ভকর্ণ (খ) লক্ষ্মণ (গ) বিভীষণ (ঘ) মেঘনাদ
সঠিক উত্তর: (খ) লক্ষ্মণ
এইচএসসি ২০২৬ এর বাংলা ১ম পত্র MCQ সমাধান ডাউনলোড লিংক
| অধ্যায় / পাঠের বিবরণ | ডাউনলোড লিংক |
|---|---|
|
১ম পিডিএফ ১ম অংশ |
পিডিএফ ডাউনলোড |
|
২য় পিডিএফ ২য় অংশ। |
পিডিএফ ডাউনলোড |