এইচএসসি ২০২৫ (অনিয়মিত) বাংলা ১ম পত্র বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন ও সমাধান (সকল বোর্ড)
বিশেষ সহায়তা
Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।
২০২৫ সালের এইচএসসি অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% সঠিক সমাধান নিচে দেওয়া হলো। প্রশ্নপত্রটির সেট কোড: খ এবং বিষয় কোড: ১০১।
১। 'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'—পঙ্ক্তিটি দিয়ে কী বোঝানো হয়েছে?
(ক) সাহস (খ) ভালোবাসা (গ) যুদ্ধ (ঘ) নির্যাতন
সঠিক উত্তর: (ঘ) নির্যাতন
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:
নুরপুর গ্রামের শীতল কবিরাজ দীর্ঘদিন ধরে গ্রামের মানুষকে চিকিৎসা দিয়ে আসছে। ঐ গ্রামেরই ছেলে সজল ডাক্তারি পাশ করে চিকিৎসার জন্য গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে চায়। এতে শীতল কবিরাজ সজলের বিরুদ্ধে ক্ষেপে ওঠে।
২। উদ্দীপকের ডাক্তার সজল 'লাল সালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে তুলনীয়?
(ক) আওয়ালপুরের পির (খ) আক্কাস (গ) খালেক ব্যাপারী (ঘ) মজিদ
সঠিক উত্তর: (খ) আক্কাস
৩। উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের কোন বিষয়টি ফুটে উঠেছে?
(ক) কুসংস্কার (খ) অবিশ্বাস (গ) ধার্মিকতা (ঘ) সন্দেহপরায়ণতা
সঠিক উত্তর: (ক) কুসংস্কার
৪। 'যত সব শয়তানি, বেদাতি কাজ কারবার।' উক্তিটি কে করেছে?
(ক) আওয়ালপুরের পির (খ) মজিদ (গ) মতলুব খাঁ (ঘ) খালেক ব্যাপারী
সঠিক উত্তর: (খ) মজিদ
৫। "আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী।"—সিরাজউদ্দৌলার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) অনুশোচনা (খ) অভিমান (গ) নিষ্ঠুরতা (ঘ) সভাসদদের প্রতি শ্লেষ
সঠিক উত্তর: (ক) অনুশোচনা
৬। 'দুধকলা দিয়ে সাপ পোষা।'—প্রবাদটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের জন্য প্রযোজ্য?
(ক) ঘসেটি বেগম (খ) লর্ড ক্লাইভ (গ) মিরন (ঘ) মোহাম্মদী বেগ
সঠিক উত্তর: (ক) ঘসেটি বেগম
৭। মীরজাফর লর্ড ক্লাইভকে কোন জমিদারির স্থায়ী মালিকানা দিয়েছিলেন?
(ক) চন্দননগর (খ) কলকাতা (গ) চব্বিশ পরগণা (ঘ) পাটনা
সঠিক উত্তর: (গ) চব্বিশ পরগণা
৮। 'অপরিচিতা' গল্পে সরস-রচনার গুণ ছিলো কার?
(ক) অনুপমের (খ) হরিশের (গ) কল্যাণীর (ঘ) বিনুদাদার
সঠিক উত্তর: (খ) হরিশের
৯। কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলো কেন?
(ক) মাতৃআজ্ঞায় (খ) পিতৃআজ্ঞায় (গ) লগ্নভ্রষ্ট হওয়ায় (ঘ) অধিক বয়স হওয়ায়
সঠিক উত্তর: (ক) মাতৃআজ্ঞায়
১০। 'বিলাসী' গল্পে বর্ণপ্রথা বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বর্ণবৈষম্য (খ) অনুদারতা (গ) নিষ্ঠুরতা (ঘ) রক্ষণশীলতা
সঠিক উত্তর: (ক) বর্ণবৈষম্য
১১। 'বিলাসী' গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করেছিলো?
(ক) বিষহরি (খ) ন্যাড়া (গ) জ্ঞাতি খুড়া (ঘ) বুড়ো মালো
সঠিক উত্তর: (ঘ) বুড়ো মালো
১২। 'আমার পথ' প্রবন্ধের কোন বাক্যে কবির আত্মবিশ্বাস প্রকাশিত হয়েছে?
i. আমার কর্ণধার আমি।
ii. আমার পথ দেখাবে আমার সত্য।
iii. একেই বলে সবচেয়ে বড়ো দাসত্ব।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
১৩। 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে সবচেয়ে বড়ো ধর্ম কোনটি?
(ক) সত্য-ধর্ম (খ) আত্মবিশ্বাস (গ) মানুষ-ধর্ম (ঘ) আত্মমর্যাদা
সঠিক উত্তর: (গ) মানুষ-ধর্ম
১৪। 'মানব কল্যাণ' প্রবন্ধে লেখক কীসের সহায়তায় কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব বলে মনে করেন?
(ক) আত্মমর্যাদা (খ) মুক্তবুদ্ধি (গ) একতা (ঘ) ভালোবাসা
সঠিক উত্তর: (খ) মুক্তবুদ্ধি
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
পিতৃ-মাতৃহীন সালেহাকে নিজের মেয়ের মতোই স্নেহ-মমতায় আগলে রেখেছেন নিঃসন্তান খালা রহিমা বেগম। স্বামীর অত্যাচার সইতে না পেরে রহিমা বেগমের কাছে চলে আসে সালেহা। রহিমা বেগমও প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করে সালেহাকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন।
১৫। উদ্দীপকের সালেহার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো—
(ক) কানাই (খ) বুড়ো রহমান (গ) কৈলেশ (ঘ) জগূ
সঠিক উত্তর: (ঘ) জগূ
১৬। উদ্দীপকের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো—
i. নারীর আত্মত্যাগ
ii. মাতৃত্বের মহিমা
iii. নারীর নির্যাতিত রূপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
১৭। 'আমার পথ' প্রবন্ধে 'মেকি' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রতারণা (খ) কুসংস্কার (গ) অবিশ্বাস (ঘ) মিথ্যা
সঠিক উত্তর: (ঘ) মিথ্যা
১৮। 'রেইনকোট' গল্পে মিলিটারির প্রথম ঘুষিতে নুরুল হুদার কী অবস্থা হয়েছিল?
(ক) মেঝেতে পড়ে যায় (খ) কাত হয় (গ) শুয়ে পড়ে (ঘ) জ্ঞান হারায়
সঠিক উত্তর: (ক) মেঝেতে পড়ে যায়
১৯। শহিদ মুক্তিযোদ্ধা স্বামীর ছবিটা বুকের সামনে ধরে সাফিয়া বেগম হানাদার বাহিনীর বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়েন। এই উদ্দীপকের ছবিটি 'রেইনকোট' গল্পের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) রেইনকোট (খ) টুপি (গ) ছাতা (ঘ) জামা
সঠিক উত্তর: (ক) রেইনকোট
২০। 'সোনার তরী' কবিতায় কীভাবে বর্ষা এলো?
(ক) গর্জন করতে করতে (খ) নৌকা বাইতে বাইতে (গ) ঢেউ ভাঙতে ভাঙতে (ঘ) ধান কাটতে কাটতে
সঠিক উত্তর: (ক) গর্জন করতে করতে
২১। 'যাহা ছিলো নিয়ে গেল সোনার তরী।' এখানে 'যাহা' দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) সময় (খ) জীবন (গ) সৃষ্টিকর্ম (ঘ) নৌকা
সঠিক উত্তর: (গ) সৃষ্টিকর্ম
২২। 'বিদ্রোহী রণক্লান্ত / আমি সেই দিন হব শান্ত।'—চরণদ্বয়ে কবির মনোভাবের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো—
i. বিদ্রোহের চিরকালীনতা
ii. বিদ্রোহের অনমনীয়তা
iii. বিদ্রোহের দৃঢ়তা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
২৩। 'বিদ্রোহী' কবিতায় কবি 'শ্যামের হাতের বাঁশরী' দিয়ে বুঝিয়েছেন—
i. প্রেমিক সত্তা
ii. কোমল সত্তা
iii. কঠোর সত্তা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
২৪। 'প্রতিদান' কবিতায় "মোর বুকে যেবা কবর বেঁধেছে।" কথাটি দিয়ে কবি কী বুঝিয়েছেন?
(ক) ভালোবাসা (খ) আশ্রয় (গ) আঘাত (ঘ) প্রতিদান
সঠিক উত্তর: (গ) আঘাত
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
আজ সুমন সাহেবের বোনের বিয়ে। কিছুদিন আগে তিনি তার পিতাকে হারিয়েছেন। পিতার মৃত্যুশোকে কাতর সুমন সাহেব একমাত্র ছোট বোনের বিয়ের দিনেও একা ঘরে নিঃসঙ্গ বসে আছেন।
২৫। উদ্দীপকের 'বিয়ের দিন' 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন বিষয়ের সঙ্গে তুলনীয়?
(ক) বিদায়ী শীত (খ) ফুল ফোটা (গ) দখিনা সমীর (ঘ) বসন্তের আগমন
সঠিক উত্তর: (ঘ) বসন্তের আগমন
২৬। উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন ভাবকে ধারণ করে?
i. স্মৃতিকাতরতা
ii. দুঃখবোধ
iii. ত্যাগের মহিমা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
২৭। আঠারো বছর বয়সে কী নেই?
(ক) কাঁদা (খ) ভয় (গ) দুঃখ (ঘ) আঘাত
সঠিক উত্তর: (খ) ভয়
২৮। 'এদেশের বুকে আঠারো আসুক নেমে।' উক্তিতে 'আঠারো' দ্বারা বোঝানো হয়েছে—
i. সাহস
ii. ত্যাগের মানসিকতা
iii. ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
সন্ধ্যার আবছা অন্ধকারে আকাশের মধ্যে সুধীনা গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত তার একমাত্র ভাইয়ের রক্তাক্ত মুখচ্ছবি দেখতে পায়।
২৯। উদ্দীপকের 'আবির্ভাব আকাশ' 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
(ক) সালামের মুখ (খ) কৃষ্ণচূড়া (গ) কমলবন (ঘ) বর্ণমালা
সঠিক উত্তর: (খ) কৃষ্ণচূড়া
৩০। উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব কোনটি?
(ক) সংগ্রামী চেতনা (খ) ভালোবাসা (গ) সহিষ্ণুতা (ঘ) স্মৃতিকাতরতা
সঠিক উত্তর: (ক) সংগ্রামী চেতনা
এইচএসসি ২০২৫ (অনিয়মিত) বাংলা ১ম পত্র MCQ সমাধান ডাউনলোড লিংক
| অধ্যায় / পাঠের বিবরণ | ডাউনলোড লিংক |
|---|---|
|
১ম পিডিএফ অনিয়মিত এইচএসসি ২০২৫ (১ম অংশ) |
পিডিএফ ডাউনলোড |
|
২য় পিডিএফ অনিয়মিত এইচএসসি ২০২৫ (২য় অংশ) |
পিডিএফ ডাউনলোড |