পূর্ণাঙ্গ প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে মডেল টেস্ট আকারে

দেশসেরা কলেজসমূহের প্রশ্নপত্র ও উত্তরমালা

৪. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

অর্থনীতি প্রথম পত্র (বিষয় কোড: ১০৯)
সময়: ৩০ মিনিট | পূর্ণমান: ৩০ (বহুনির্বাচনি অভীক্ষা)

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]


১. ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে—
i. অর্থের চাহিদা ও জোগান সমান হলে
ii. সঞ্চয় ও বিনিয়োগ সমান হলে
iii. সামগ্রিক চাহিদা ও জোগান সমান হলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২. M = 10, V = 2, M' = 5, V' = 2 এবং T = 10 হলে P = কত হবে?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

৩. কোন বাজারে বিক্রেতা দুজন থাকে?
(ক) মনোপলি
(খ) মনোপসনি
(গ) অলিগোপলি
(ঘ) ডুয়োপলি

৪. বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য—
i. মুনাফা অর্জন
ii. সঞ্চয় সংগ্রহ
iii. মূলধন গঠন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৫. নিম খাজনার প্রবর্তক কে?
(ক) অ্যাডাম স্মিথ
(খ) রিকার্ডো
(গ) মার্শাল
(ঘ) পিগু

৬. Qs = a + bP সমীকরণটিতে ঢাল কীরূপ?
(ক) ধনাত্মক
(খ) ঋণাত্মক
(গ) শূন্য
(ঘ) অসীম

৭. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
(ক) সম্পদের ঘাটতি
(খ) সীমাহীন চাহিদা
(গ) দুষ্প্রাপ্যতা
(ঘ) সীমাহীন অভাব

৮. গিফেন দ্রব্যের বৈশিষ্ট্য—
i. দাম বাড়লে, চাহিদা বাড়ে
ii. দাম বাড়লে চাহিদা কমে
iii. অঙ্কিত চাহিদা রেখা ঊর্ধ্বগামী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৯. কোন অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য মুনাফা অর্জন?
(ক) নির্দেশমূলক
(খ) পুঁজিবাদী
(গ) মিশ্র
(ঘ) ইসলামি

১০. কখন AC = MC হয়?
(ক) যখন AC নিম্নগামী
(খ) যখন MC নিম্নগামী
(গ) যখন AC সর্বোচ্চ
(ঘ) যখন AC সর্বনিম্ন

১১. রেল ইঞ্জিন কোন ধরনের মূলধন?
(ক) নিমজ্জমান
(খ) ভাসমান
(গ) ভোগ্য
(ঘ) উৎপাদক

১২. স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলেও যে ব্যয় চালু থাকে—
(ক) TC
(খ) TFC
(গ) TVC
(ঘ) MC

১৩. MP যখন শূন্য তখন TP—
(ক) সর্বোচ্চ
(খ) সর্বনিম্ন
(গ) ধনাত্মক
(ঘ) ঋণাত্মক

১৪. [চিত্রে লম্ব অক্ষে P এবং ভূমি অক্ষে Q নির্দেশিত। P অক্ষের A বিন্দু হতে ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা B অঙ্কিত হয়েছে] চিত্রে স্থিতিস্থাপকতা কত?
(ক) শূন্য
(খ) অসীম
(গ) ধনাত্মক
(ঘ) ঋণাত্মক

১৫. রহিম দীর্ঘ ২২ বছর সৌদি আরবে কর্মরত। তার আয় অন্তর্ভুক্ত হবে—
(ক) GDP
(খ) GNI
(গ) GNP
(ঘ) NNP

১৬. কোনটি চলতি মূলধন?
(ক) কাঁচামাল
(খ) কারখানা
(গ) লাঙল
(ঘ) জমি

১৭. অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রথম কর্মপর্যায়—
(ক) বিনিময়
(খ) বণ্টন
(গ) উৎপাদন
(ঘ) ভোগ

১৮. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

১৯. নিম্নের কোনটি হস্তান্তর পাওনা?
(ক) শিক্ষকের আয়
(খ) শ্রমিকের বেতন
(গ) ডাক্তারের আয়
(ঘ) পেনশন

২০. কোনটি গুণগত ঋণ নিয়ন্ত্রণ?
(ক) ঋণের রেশনিং
(খ) খোলাবাজার নীতি
(গ) ব্যাংক হার পরিবর্তন
(ঘ) সুদের হার পরিবর্তন

২১. কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়?
(ক) একচেটিয়া
(খ) পূর্ণ প্রতিযোগিতা
(গ) ডুয়োপলি
(ঘ) মনোপসনি

২২. গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মান অজানা তাকে কী বলে?
(ক) চলক
(খ) ধ্রুবক
(গ) পরামিতি
(ঘ) অপেক্ষক

২৩. আবদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় নির্ধারণ হয়—
(ক) Y = C + I
(খ) Y = C + I - G
(গ) Y = C + I + G
(ঘ) Y = C + I + G + (X - M)

২৪. GNI এর পূর্ণরূপ কী?
(ক) Gross Net income
(খ) Gross National income
(গ) Gross National invest
(ঘ) Gross New income

২৫. ন্যূনতম ২ জন এবং সর্বোচ্চ ২০ জন মিলে চুক্তিবদ্ধ হয়ে কারবার গড়ে তুললে তাকে কী বলে?
(ক) অংশীদারি
(খ) একমালিকানা
(গ) পাবলিক কোম্পানি
(ঘ) কোনোটিই নয়

২৬. কোনটি মূলধনের বৈশিষ্ট্য—
(ক) জীবন্ত উপকরণ
(খ) অতীত শ্রমের ফল
(গ) জোগান সময়সাপেক্ষ
(ঘ) ক্ষণস্থায়ী

২৭. নিম খাজনার জন্য জমির মালিককে—
i. বিনিয়োগ করতে হয়
ii. কোনো পরিশ্রম করতে হয় না
iii. শহরের নিকট জমি থাকতে হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২৮. সংগঠক শিল্পের অধিনায়ক-কার মত?
(ক) আলফ্রেড মার্শাল
(খ) অ্যাডাম স্মিথ
(গ) মার্শাল
(ঘ) ডেভিড রিকার্ডো

■ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
মি. রায়হান একজন সরকারি কর্মকর্তা। তার মূল বেতন ৩০,০০০ টাকা। এছাড়া তিনি প্রতি মাসে চিকিৎসা ভাতা ৭০০ টাকা, শিক্ষা সহায়ক ভাতা ৩০০ টাকা এবং বাড়ি ভাড়া ১০,০০০ টাকা পান। গড় দাম ১০০।

২৯. রায়হান সাহেবের প্রকৃত মজুরি কত?
(ক) ৪১০
(খ) ৩০০০
(গ) ৩০,০০০
(ঘ) ৪১,০০০

৩০. প্রকৃত মজুরি নির্ণয় করা হয়—
i. W / P
ii. (W + AB) / P
iii. (W + AB) / P + C
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii


বহুনির্বাচনি অভীক্ষার নির্ভুল উত্তরমালা

প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর
১ গ ১১ ক ২১ ক
২ খ ১২ খ ২২ ক
৩ ঘ ১৩ ক ২৩ গ
৪ ঘ ১৪ খ ২৪ খ
৫ গ ১৫ গ ২৫ ক
৬ ক ১৬ ক ২৬ খ
৭ গ ১৭ গ ২৭ গ
৮ খ ১৮ খ ২৮ ক
৯ খ ১৯ ঘ ২৯ ক
১০ ঘ ২০ ক ৩০ ঘ