পূর্ণাঙ্গ প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে মডেল টেস্ট আকারে

দেশসেরা কলেজসমূহের প্রশ্নপত্র ও উত্তরমালা

১৮. হলি ক্রস কলেজ, ঢাকা

অর্থনীতি প্রথম পত্র (বিষয় কোড: ১০৯)
সময়: ৩ ঘণ্টা | পূর্ণমান: ১০০ (সৃজনশীল ৭০ + বহুনির্বাচনি ৩০)


সৃজনশীল অংশ (পূর্ণমান: ৭০)

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে: ৭ × ১০ = ৭০]

১ নং সৃজনশীল প্রশ্ন:

নিচের ছকটি লক্ষ কর:

সংমিশ্রণ বিন্দু শ্রম মূলধন
A ১০০ একক ৫০ একক
B ৫০ একক ১০০ একক

(ক) ইসলামিক অর্থব্যবস্থা কাকে বলে? — ১
(খ) সুযোগ ব্যয় কেন সৃষ্টি হয়? — ২
(গ) উদ্দীপকে কোন মৌলিক সমস্যাটি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর। — ৩
(ঘ) উদ্দীপকের A ও B বিন্দুর মধ্যে কোন বিন্দুতে নির্বাচন করা তোমার দেশের জন্য মঙ্গলজনক বিশ্লেষণ কর। — ৪


২ নং সৃজনশীল প্রশ্ন:

নিচের ছকটি লক্ষ কর:

দ্রব্য (একক) মোট উপযোগ (টাকা)
১ম একক১০ টাকা
২য় একক১৫ টাকা
৩য় একক১৮ টাকা
৪র্থ একক১৮ টাকা
৫ম একক১৫ টাকা

(ক) অস্থিতিস্থাপক চাহিদা কী? — ১
(খ) স্বাধীন ও অধীন চলকের ২টি পার্থক্য লেখ। — ২
(গ) উদ্দীপক থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন কর। — ৩
(ঘ) উদ্দীপকে যে বিধি প্রতিফলিত হয়েছে তা সময়ের ব্যবধান ও শখের দ্রব্যের ক্ষেত্রে কার্যকর? বিশ্লেষণ কর। — ৪


৩ নং সৃজনশীল প্রশ্ন:

নিচের ছকটি লক্ষ কর:

দাম (টাকা) জোগান (একক)
১০ টাকা৫০ টাকা
২০ টাকা১০০ টাকা
৩০ টাকা১৫০ টাকা

(ক) চলক কাকে বলে? — ১
(খ) নিম্নের চিত্রের a বিন্দুর ঢাল কত? — ২
(চিত্রে MM' সরলরেখায় a বিন্দুর স্থানাঙ্ক ৫, ৫ এবং অক্ষের ছেদবিন্দু ১০, ১০)
(গ) উদ্দীপকে কোন বিধিটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর। — ৩
(ঘ) উদ্দীপকের ছকটি জোগান সংকোচন-সম্প্রসারণ না হ্রাস-বৃদ্ধি কোনটির সাথে সংগতিপূর্ণ? বিশ্লেষণ কর। — ৪


৪ নং সৃজনশীল প্রশ্ন:

নিচের ছকটি লক্ষ কর:

Q (একক) P (টাকা)
১ একক১০ টাকা
২ একক১০ টাকা
৩ একক১০ টাকা
৪ একক১০ টাকা
৫ একক১০ টাকা

(ক) ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি কী? — ১
(খ) LTC রেখা কেন মূল বিন্দু থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়? — ২
(গ) উদ্দীপক থেকে TR রেখা অঙ্কন কর। — ৩
(ঘ) উদ্দীপক থেকে প্রমাণ করা যাবে কি P=AR=MR? বিশ্লেষণ কর। — ৪


৫ নং সৃজনশীল প্রশ্ন:

নিচের ছকটি লক্ষ কর:
(চিত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P=AR=MR=১০ অনুভূমিক রেখা, ভারসাম্য উৎপাদন Q=১০, MC ও AC রেখা এবং AC=৫ বিন্দু প্রদর্শিত হয়েছে)

(ক) অলিগোপলি বাজার কী? — ১
(খ) কখন ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ পরিচালনা করে? — ২
(গ) উদ্দীপক অনুসারে ফার্মের মুনাফার পরিমাণ কত? তা নির্ণয় কর। — ৩
(ঘ) যদি AC = 10 হয় তবে কি ফার্মের মুনাফার পরিমাণ কোনো পরিবর্তন হবে? বিশ্লেষণ কর। — ৪


৬ নং সৃজনশীল প্রশ্ন:

নিচের ছকটি লক্ষ কর:
(চিত্রে শ্রমের চাহিদা রেখা DL ও জোগান রেখা SL এর ভারসাম্য বিন্দু c, যেখানে ভারসাম্য মজুরি W=২০ টাকা এবং শ্রমের পরিমাণ L=১০ একক)

(ক) শ্রমের দক্ষতা কাকে বলে? — ১
(খ) 'ক' ব্যক্তি মাসিক 50000 টাকা মজুরিতে কোম্পানিতে চাকরি শুরু করেন। মজুরি ছাড়া 'ক' ব্যক্তি বাড়ি ভাড়া 20000 টাকা, চিকিৎসা ভাতা 2000, যাতায়াত খরচ 3000 টাকা পান এবং দামস্তর 100 টাকা হলে, প্রকৃত মজুরি কত? — ২
(গ) উদ্দীপকের কোন বিন্দুতে মজুরি নির্ধারিত হবে? ব্যাখ্যা কর। — ৩
(ঘ) যদি অন্যান্য অবস্থা স্থির থেকে শ্রমের চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্য মজুরির কোনো পরিবর্তন হবে কি? বিশ্লেষণ কর। — ৪


৭ নং সৃজনশীল প্রশ্ন:

মূলধন: ১মং (নগদ আকারে রাখা যায় না) এবং ২য়ং (নগদ আকারে রাখা যায়)।
২০২১-২২ অর্থবছরে মোট মূলধন ছিল ২০০০০ টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে মোট মূলধনের পরিমাণ ২৫০০০ টাকা এবং অবচয়মূলক খরচ ৫০০ টাকা।

(ক) মূলধনের স্তরগত গতিশীলতা কী? — ১
(খ) খনির প্রাকৃতিক গ্যাস কেন মূলধন নয়? — ২
(গ) উদ্দীপকের ১মং ও ২য়ং ছকের মধ্যে পার্থক্য আছে কি? ব্যাখ্যা কর। — ৩
(ঘ) উদ্দীপক অনুসারে মূলধন গঠনের হার নির্ণয় কর। — ৪


৮ নং সৃজনশীল প্রশ্ন:

একটি সামগ্রিক আয় নির্ধারণ মডেল নিম্নরূপ:
C = 50 + .5y
I = 50
G = 100

(ক) ব্যয়যোগ্য আয় কী? — ১
(খ) GNP, NNP-এর চেয়ে অপেক্ষাকৃত কম জটিল কেন? — ২
(গ) উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় কত? নির্ণয় কর। — ৩
(ঘ) যদি G-এর মান বৃদ্ধি পেয়ে আরও 50 হয় তবে কি ভারসাম্য জাতীয় আয়ের কোনো পরিবর্তন হবে? বিশ্লেষণ কর। — ৪


৯ নং সৃজনশীল প্রশ্ন:

করিম মুদ্রাবাজারের শীর্ষ অবস্থানকারী আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। এই আর্থিক প্রতিষ্ঠানটি শুধু নোট প্রচলন করে না, অন্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে।

(ক) অর্থের চাহিদা কী? — ১
(খ) অনলাইন ব্যাংকিং-এর ৪টি সুবিধা লেখ। — ২
(গ) উদ্দীপকে করিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান এবং এর কার্যাবলি ব্যাখ্যা কর। — ৩
(ঘ) প্রতিষ্ঠানটি কীভাবে অন্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে? বিশ্লেষণ কর। — ৪


১০ নং সৃজনশীল প্রশ্ন:

নিচের চিত্রটি লক্ষ কর:
(চিত্রে ভূমির জোগান রেখা S লম্ব অক্ষের সমান্তরাল এবং দাম P=১০, চাহিদা রেখা D নিম্নগামী)

(ক) প্রান্তিক জমি কী? — ১
(খ) কেন অনুপার্জিত আয় সৃষ্টি হয়? — ২
(গ) উদ্দীপক অনুসারে খাজনার পরিমাণ নির্ণয় কর। — ৩
(ঘ) যদি জোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় তবে কি খাজনার পরিমাণের কোনো পরিবর্তন হবে? বিশ্লেষণ কর। — ৪


১১ নং সৃজনশীল প্রশ্ন:

ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান: A (ট্রেড লাইসেন্স), B (চুক্তিবদ্ধ সম্পর্ক), C (শেয়ার হস্তান্তর)।

(ক) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে? — ১
(খ) দারিদ্র্য বিমোচনে NGO সরকারের সম্পূরক শক্তি— ব্যাখ্যা কর। — ২
(গ) উদ্দীপকে A ও B ছকের মধ্যে কোনো মিল আছে কী? ব্যাখ্যা কর। — ৩
(ঘ) উদ্দীপকের C ছকের সুবিধা বিশ্লেষণ কর। — ৪




বহুনির্বাচনি অভীক্ষা (পূর্ণমান: ৩০)

(সময়: ৩০ মিনিট | সকল প্রশ্নের মান সমান। সঠিক উত্তরের বৃত্তটি সম্পূর্ণ ভরাট করো।)

১. অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে কী বলে?
(ক) সম্পদ
(খ) নির্বাচন
(গ) দুষ্প্রাপ্যতা
(ঘ) বণ্টন

২. ব্যাষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়সমূহ—
i. আর্থিক ভারসাম্য
ii. একজনের চাহিদা
iii. জাতীয় আয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
(চিত্রে উৎপাদন সম্ভাবনা রেখায় A, B, C, D বিন্দু রেখার ওপর, F বিন্দু রেখার বাইরে এবং M বিন্দু রেখার অভ্যন্তরে অবস্থিত)

৩. উদ্দীপকের চিত্রে কোন বিন্দুতে অপূর্ণ নিয়োগ হবে?
(ক) A
(খ) D
(গ) F
(ঘ) M

৪. চিত্রের F বিন্দুটি হলো—
i. অর্জনযোগ্য
ii. অ-অর্জনযোগ্য
iii. সম্পদ সীমিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৫. চাহিদা সমীকরণ হলো—
(ক) Qd = a + bc
(খ) Qd = c - dp
(গ) Qd = a - bp
(ঘ) Qd = c + bp

৬. নিম্নের ছক অনুসারে Ep কত?
[P = ১০ হলে Q = ২০, এবং P = ৫ হলে Q = ৪০]
(ক) ২
(খ) -৪
(গ) -২
(ঘ) ৪

৭. Ey-এর মান ধনাত্মক হলে দ্রব্যের ধরন কীরূপ হবে?
(ক) নিকৃষ্ট দ্রব্য
(খ) নিত্যপ্রয়োজনীয় দ্রব্য
(গ) উৎকৃষ্ট দ্রব্য
(ঘ) পরিবর্তক দ্রব্য

৮. Qd = 24 - 3p এবং Qs = -6 + 3p হলে ভারসাম্য দাম ও পরিমাণ কত?
(ক) ৫, ৬
(খ) ৬, ৬
(গ) ৫, ৯
(ঘ) ৬, ৯

৯. স্থানাঙ্কে কয়টি সংখ্যা থাকে?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
(উদ্দীপকে U-আকৃতির গড় ব্যয় রেখা AC এবং প্রান্তিক ব্যয় রেখা MC প্রদর্শিত হয়েছে)

১০. উদ্দীপক অনুসারে MC রেখার সূত্র কী?
(ক) ΔTC / ΔQ
(খ) ΔTC × ΔQ
(গ) ΔTC + ΔQ
(ঘ) ΔTC - ΔQ

১১. উদ্দীপকের AC ও MC এর মধ্যে—
i. AC > MC
ii. AC = MC
iii. MC > AC
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১২. অধ্যাপক চেম্বারলিন কোন বাজারের প্রবর্তক?
(ক) একচেটিয়া বাজার
(খ) একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার
(গ) অলিগোপলি বাজার
(ঘ) দ্বিপাক্ষিক বাজার

১৩. ভূমির জোগান রেখা হলো—
(ক) ডানদিকে ঊর্ধ্বগামী
(খ) লম্ব অক্ষের সমান্তরাল (খাড়া)
(গ) ডানদিকে নিম্নগামী
(ঘ) ভূমি অক্ষের সমান্তরাল

১৪. বাংলাদেশের শ্রমশক্তির প্রধান বৈশিষ্ট্য—
(ক) অদক্ষ শ্রমিক
(খ) উচ্চ উৎপাদনশীলতা
(গ) গুণগত মান বৃদ্ধি
(ঘ) শ্রমিকের জোগান কম

১৫. চিত্রানুসারে TR ও TC কত?
(ক) ২, ১০
(খ) ১০, ৩
(গ) ১০, ৫
(ঘ) ১০, ১

১৬. উৎপাদনের সক্রিয় উপাদান কোনটি?
(ক) ভূমি
(খ) শ্রম
(গ) মূলধন
(ঘ) সংগঠন

১৭. একই পেশায় মজুরি হারের পার্থক্যের কারণ—
i. শিক্ষাগত যোগ্যতা
ii. দক্ষতার পার্থক্য
iii. শারীরিক যোগ্যতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৮. অতি স্বল্পকালীন বাজারের জোগান রেখা কোনটি?
(ক) লম্ব অক্ষের সমান্তরাল রেখা
(খ) ভূমি অক্ষের সমান্তরাল রেখা
(গ) ডানদিকে নিম্নগামী রেখা
(ঘ) মূলবিন্দু থেকে ঊর্ধ্বগামী রেখা

১৯. নিম্নের ছক অনুসারে শ্রমের জোগান রেখার আকৃতি কী হবে?
[W = ১০ হলে SL = ১০, W = ২০ হলে SL = ২০, W = ৩০ হলে SL = ১০]
(ক) ডানদিকে ঊর্ধ্বগামী
(খ) বাম দিকে পশ্চাৎগামী
(গ) ভূমি অক্ষের সমান্তরাল
(ঘ) লম্ব অক্ষের সমান্তরাল

২০. যে মূলধনে রাষ্ট্রীয় মালিকানা থাকে তাকে কী বলে?
(ক) ব্যক্তিগত মূলধন
(খ) জাতীয় মূলধন
(গ) আন্তর্জাতিক মূলধন
(ঘ) চলতি মূলধন

২১. মূলধনের জোগানের অভ্যন্তরীণ উৎস কয়টি?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৭টি

২২. জমি ব্যবহারের দামকে কী বলে?
(ক) সুদ
(খ) মজুরি
(গ) খাজনা
(ঘ) মুনাফা

উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও:
একটি মিষ্টি তৈরির কারখানার গড় পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা। গড় ব্যয় ৪০ টাকা এবং মিষ্টির দাম ৫০ টাকা এবং মিষ্টির পরিমাণ ২ একক।

২৩. উদ্দীপক অনুসারে নিম খাজনা কত?
(ক) ৩০ টাকা
(খ) ৪০ টাকা
(গ) ৫০ টাকা
(ঘ) ৬০ টাকা

২৪. উদ্দীপক অনুসারে খাজনা কত?
(ক) ২০ টাকা
(খ) ৩০ টাকা
(গ) ৪০ টাকা
(ঘ) ৫০ টাকা

২৫. GDP = ?
(ক) Y = C + CCA
(খ) Y = I + yd
(গ) Y = G + i + n + w + Tax
(ঘ) Y = C + I + G

২৬. মাথাপিছু আয় নির্ণয় করা হয়—
(ক) GNP
(খ) GDP
(গ) NNP
(ঘ) NDP

২৭. ভোগ রেখার আকৃতি—
(ক) মূলবিন্দু থেকে ঊর্ধ্বগামী
(খ) অনুভূমিক রেখা
(গ) লম্ব অক্ষ থেকে শুরু হয়ে ডানদিকে ঊর্ধ্বগামী
(ঘ) উল্লম্ব রেখা

২৮. সঞ্চয় সমীকরণ কোনটি?
(ক) S = a + by
(খ) S = -a - by
(গ) S = -a + (1 - b)y
(ঘ) S = a + (1 - b)y

২৯. ব্যাংকে অর্থ জমা রাখার মাধ্যমে কী সৃষ্টি হয়?
(ক) প্রাথমিক আমানত
(খ) সৃষ্ট আমানত
(গ) সঞ্চয়
(ঘ) বিহিত মুদ্রা

৩০. অর্থের জোগান দ্বিগুণ হলে—
i. দামস্তর দ্বিগুণ হবে
ii. অর্থের মূল্য কমে অর্ধেক হবে
iii. অর্থের চাহিদা অর্ধেক হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii


বহুনির্বাচনি উত্তরমালা

প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর
১ গ ১১ ঘ ২১ ক
২ ক ১২ খ ২২ গ
৩ ঘ ১৩ খ ২৩ ঘ
৪ গ ১৪ ক ২৪ ক
৫ গ ১৫ ক ২৫ ঘ
৬ গ ১৬ খ ২৬ ক
৭ গ ১৭ ঘ ২৭ গ
৮ গ ১৮ ক ২৮ গ
৯ ক ১৯ খ ২৯ ক
১০ ক ২০ খ ৩০ ক