এইচএসসি (HSC) পরীক্ষায় অর্থনীতি প্রথম পত্রে কাঙ্ক্ষিত এ প্লাস (A+) পাওয়ার জন্য বোর্ড বই পড়ার পাশাপাশি দেশসেরা কলেজগুলোর টেস্ট ও মডেল টেস্ট প্রশ্ন সমাধান করা অত্যন্ত কার্যকরী একটি কৌশল। বিশেষ করে নটর ডেম কলেজ, ঢাকা-এর প্রশ্নপত্র সবসময়ই মানসম্মত, গভীর চিন্তাধারার এবং বোর্ড পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রণয়ন করা হয়।
শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতি যাচাইয়ের সুবিধার্থে allbook.bd-এর আজকের আর্টিকেলে নটর ডেম কলেজের অর্থনীতি ১ম পত্রের সৃজনশীল প্রশ্ন (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) নির্ভুল উত্তরমালাসমেত একসাথে তুলে ধরা হলো। যারা ঘরে বসেই মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে চান, তাদের জন্য এই প্রশ্নপত্রটি অনুশীলন করা অত্যন্ত ফলপ্রসূ হবে।
পূর্ণাঙ্গ প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে মডেল টেস্ট আকারে
দেশসেরা কলেজসমূহের প্রশ্নপত্র ও উত্তরমালা
১. নটর ডেম কলেজ, ঢাকা
অর্থনীতি প্রথম পত্র (বিষয় কোড: ১০৯)
সময়: ৩ ঘণ্টা | পূর্ণমান: ১০০ (সৃজনশীল ৭০ + বহুনির্বাচনি ৩০)
সৃজনশীল অংশ (পূর্ণমান: ৭০)
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দাও: ৭ × ১০ = ৭০]
১ নং সৃজনশীল প্রশ্ন:
একজন উৎপাদনকারীর উৎপাদন সম্ভাবনা সূচি নিম্নে দেওয়া হলো:
| M দ্রব্য | N দ্রব্য | সংমিশ্রণ |
|---|---|---|
| ০ | ৪৪ | A |
| ১ | ৪০ | B |
| ২ | ৩০ | C |
| ৩ | ১৮ | D |
| ৪ | ০ | E |
(ক) ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? — ১
(খ) নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন স্বয়ংক্রিয় অর্থব্যবস্থা হতে দাম প্রক্রিয়া পৃথক? — ২
(গ) উদ্দীপকের তথ্যানুযায়ী উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন কর। — ৩
(ঘ) উদ্দীপক অনুযায়ী (M = ৩, N = ১৮) এবং (M = ২, N = ৫) বিন্দু দুটিতে উৎপাদনযোগ্যতার যৌক্তিকতা তুলনামূলক বিশ্লেষণ কর। — ৪
২ নং সৃজনশীল প্রশ্ন:
নিম্নের সূচিটি লক্ষ কর:
| দাম | চাহিদার পরিমাণ (A-দ্রব্য) | চাহিদার পরিমাণ (B-দ্রব্য) |
|---|---|---|
| ৪ | ১২ | ১২ |
| ৮ | ২ | ২ |
(ক) ঋণাত্মক প্রান্তিক উপযোগ কাকে বলে? — ১
(খ) জোগান রেখা কি সর্বদাই ঊর্ধ্বগামী হয়? — ২
(গ) উদ্দীপক হতে A-দ্রব্যের চাহিদা সমীকরণ গঠন কর। — ৩
(ঘ) উদ্দীপক হতে প্রাপ্ত স্থিতিস্থাপকতার মানের ভিত্তিতে উভয় দ্রব্যের শ্রেণির নির্ধারণ কর। — ৪
৩ নং সৃজনশীল প্রশ্ন:
নিম্নে বাজার ভারসাম্যের একটি তালিকা দেওয়া হলো:
| দ্রব্যের দাম (P) | চাহিদার পরিমাণ (Qd) | জোগানের পরিমাণ (Qs) |
|---|---|---|
| ৫ | ১৬ | ৬ |
| ১০ | ১২ | ১২ |
| ১৫ | ৬ | ১৮ |
(ক) অপেক্ষক কী? — ১
(খ) চাহিদা সূচি ও চাহিদা রেখা এক নয়— বুঝিয়ে লেখ। — ২
(গ) উদ্দীপক হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। — ৩
(ঘ) উদ্দীপকের আলোকে ৫ টাকা ও ১৫ টাকা দামে বাজার পরিস্থিতি ব্যাখ্যা কর। — ৪
৪ নং সৃজনশীল প্রশ্ন:
ফেনীর মাতুভূঁঞা গ্রামের কৃষক মুছা মিয়ার ৪ একর জমি রয়েছে। ২০২০ সালে এই জমিতে তিনি ১ জন শ্রমিক নিয়োগ করে পেয়ারা চাষ করায় উৎপাদন হয় ১৬ মণ। উৎপাদন লাভজনক হওয়ায় পরের প্রতিবছর ১ জন করে শ্রমিক নিয়োগ বৃদ্ধি করে পরবর্তী ৪ বছর উৎপাদন হয় যথাক্রমে ২৮, ৩৪, ৪০ ও ৪২ মণ。
(ক) মাত্রাগত উৎপাদন কী? — ১
(খ) স্বল্পকালে উৎপাদন অপেক্ষকে কেন সকল উপকরণ পরিবর্তন হয় না? — ২
(গ) উদ্দীপক হতে পেয়ারার মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন কর। — ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকরী হয়, তা বিশ্লেষণ কর। — ৪
৫ নং সৃজনশীল প্রশ্ন:
নিম্নের চিত্রটি লক্ষ কর:
(চিত্রে একচেটিয়া বাজারের ভারসাম্য দেখানো হয়েছে: যেখানে দাম P = ৪০, গড় ব্যয় AC = ৩৮, গড় আয় AR = ৪০, প্রান্তিক আয় MR ও প্রান্তিক ব্যয় MC পরস্পরকে ছেদ করেছে এবং ভারসাম্য উৎপাদন Q = ১৪)
(ক) দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কাকে বলে? — ১
(খ) কেন যে কোনো বাজারেই P = MR হয় না? — ২
(গ) উদ্দীপক হতে ফার্মের মোট মুনাফা নির্ণয় কর। — ৩
(ঘ) AC রেখা যদি S বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে ফার্মের মুনাফার কীরূপ পরিবর্তন আসবে? বিশ্লেষণ কর। — ৪
৬ নং সৃজনশীল প্রশ্ন:
দেশের ভোগ ব্যয় অপেক্ষক: C = 100 + 0.25Y, বিনিয়োগ ব্যয় I = 100, সরকারি ব্যয় G = 50 এবং পরিবর্তিত বিনিয়োগ ব্যয় I' = 250।
(ক) ভারসাম্য আয় বলতে কী বোঝ? — ১
(খ) GDP ও GNP-এর মধ্যে পার্থক্য দেখাও। — ২
(গ) উদ্দীপক হতে ভোগ রেখা অঙ্কন কর। — ৩
(ঘ) উদ্দীপক অনুযায়ী বিনিয়োগের পরিবর্তনে ভারসাম্য জাতীয় আয়ের ওপর কীরূপ প্রভাব পড়বে— বিশ্লেষণ কর। — ৪
৭ নং সৃজনশীল প্রশ্ন:
একটি দেশে বিহিত মুদ্রার পরিমাণ M = ৩০০ ও প্রচলন গতি V = ১০। সে দেশে ব্যাংক সৃষ্ট মুদ্রা M' = ১০০; ব্যাংক গতি V' = ১; লেনদেনের পরিমাণ T = ১০০।
(ক) অর্থের সতর্কতামূলক প্রেষণা কী? — ১
(খ) "অর্থের ব্যবহার স্বভাবতঃ হালকা চাল সস্তা"— উক্তিটি ব্যাখ্যা কর। — ২
(গ) উদ্দীপকের আলোকে দামস্তর নির্ণয় কর। — ৩
(ঘ) উদ্দীপকে উল্লিখিত দেশটিতে লেনদেনের পরিমাণ হ্রাস পেয়ে ১০০ এবং ব্যাংক মুদ্রার পরিমাণ হ্রাস পেয়ে ২০০ হলে দামস্তরের ওপর কীরূপ প্রভাব পড়বে? ব্যাখ্যা কর। — ৪
৮ নং সৃজনশীল প্রশ্ন:
মো. নাহিদ স্নাতক পাস করার পর নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেন। কয়েক বছরের মধ্যেই সে তার অধ্যবসায়, ধৈর্য ও বুদ্ধিমত্তার সাহায্যে তার নিজে ব্যবসাকে সুগম অর্জন করল। তার প্রতিষ্ঠিত 'নাবিল ট্রেডার্স'-এ বর্তমানে ২০০ জন শ্রমিক কাজ করেন। বর্তমানে নিয়ান ও তার বন্ধু মুশফিক, হাবিব ও শাফায়াত মিলে 'শান্তি টেক্সটাইল মিলস' নামে একটি প্রতিষ্ঠান চালনা শুরু করেন।
(ক) BRAC-এর পূর্ণরূপ লেখ। — ১
(খ) পাবলিক লিমিটেড কোম্পানিতে ঝুঁকি কম কেন? ব্যাখ্যা কর। — ২
(গ) 'নাবিল ট্রেডার্স' কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর। — ৩
(ঘ) 'শান্তি টেক্সটাইল মিলস'-এর একজন পরিচালক মৃত্যুবরণ করলে উক্ত প্রতিষ্ঠানটি কি অস্তিত্ব ধরে রাখতে পারবে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। — ৪
৯ নং সৃজনশীল প্রশ্ন:
২০২৩ সালে একটি দেশে বাণিজ্যিক ব্যাংক 'A' এর প্রাথমিক আমানত ১০,০০০ কোটি টাকা। ঐ সময়ে কেন্দ্রীয় ব্যাংক 'B' কর্তৃক নির্ধারিত রিজার্ভ অনুপাত ছিল ১৫%। ২০২৪ সালে দেশটির B ব্যাংক রিজার্ভ অনুপাত বাড়ানোর পাশাপাশি ব্যাংক হার বাড়িয়ে দিল এবং খোলাবাজারে ঋণপত্র বিক্রি করল।
(ক) অর্থের মূল্য কী? — ১
(খ) 'অনলাইন ব্যাংকিং'-এর বিশেষ সুবিধা ব্যাখ্যা কর। — ২
(গ) উদ্দীপক হতে A ব্যাংকের ঋণ সৃজনের পরিমাণ নির্ণয় কর। — ৩
(ঘ) ২০২৪ সালে B ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ A ব্যাংকগুলোর মাধ্যমে দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে? ব্যাখ্যা কর। — ৪
১০ নং সৃজনশীল প্রশ্ন:
নিম্নের চিত্রটি লক্ষ কর:
(চিত্রে উপকরণের পারিশ্রমিক W উল্লম্ব অক্ষে এবং উপকরণের চাহিদা ও জোগান অনুভূমিক অক্ষে দেখানো হয়েছে। উপকরণের চাহিদা রেখা D ও জোগান রেখা S ভারসাম্য বিন্দুতে ছেদ করে)
(ক) নিম খাজনা কী? — ১
(খ) জমির উর্বরতা দ্বারা কীভাবে খাজনা সৃষ্টি হয়? — ২
(গ) উদ্দীপক হতে খাজনা তত্ত্ব উল্লেখপূর্বক অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় কর। — ৩
(ঘ) উপকরণের জোগান রেখা E1 Q1 হলে এবং চাহিদা রেখা E0 থেকে E1-এ স্থানান্তরিত হলে অর্থনৈতিক খাজনার কীরূপ পরিবর্তন ঘটে? বিশ্লেষণ কর। — ৪
১১ নং সৃজনশীল প্রশ্ন:
আফজাল সাহেব গাজীপুরের পোলট্রি খামারটি বিক্রয় করে সেই টাকায় ডেমরার প্লাস্টিকের পণ্যসামগ্রী তৈরির জন্য একটি ফ্যাক্টরি নির্মাণ করলেন। পূর্বের অর্জিত আয় থেকে ৩ লক্ষ টাকা এবং সোনালী ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে কাঁচামাল ক্রয় করে প্রতিষ্ঠান চালু করেন। তার ব্যবসায়টি দ্রুত সাফল্য লাভ করায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও ইসলামিক সংস্থা হতেও ঋণ গ্রহণ করে প্রতিষ্ঠানের আয়তন সম্প্রসারণ করেন।
(ক) নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায়? — ১
(খ) সুদের হার কীভাবে মূলধনের গঠনকে প্রভাবিত করে? — ২
(গ) উদ্দীপক মূল্যায়নে কোন গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় সেগুলো চিহ্নিত কর। — ৩
(ঘ) উদ্দীপকে বর্ণিত মূলধন জোগানের উপাদানসমূহ কি পর্যাপ্ত বলে মনে কর? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। — ৪
বহুনির্বাচনি অভীক্ষা (পূর্ণমান: ৩০)
(সময়: ৩০ মিনিট | সকল প্রশ্নের মান সমান। সঠিক উত্তরের বৃত্তটি সম্পূর্ণ ভরাট করো।)
১. উৎপাদন কৌশল নির্ধারণ করা যায় কোন রেখার সাহায্যে?
(ক) উৎপাদন সম্ভাবনা রেখা
(খ) সমউৎপাদন রেখা
(গ) মোট উৎপাদন রেখা
(ঘ) প্রান্তিক উৎপাদন রেখা
২. নির্দেশমূলক অর্থব্যবস্থায়—
i. কাঠামোগত দুর্বলতা দূরীকরণের বিশেষ বিধান রয়েছে
ii. কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ উপস্থিত
iii. ভোগ নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩. ব্যাষ্টিক অর্থনীতির উপাদান কোনটি?
(ক) উৎপাদন
(খ) বিনিময়
(গ) বণ্টন
(ঘ) চামড়া
৪. পর্যায়গত উপযোগের ধারণা দেন কোন অর্থনীতিবিদ?
(ক) পি. এ. স্যামুয়েলসন
(খ) আলফ্রেড মার্শাল
(গ) হিকস-অ্যালেন
(ঘ) কেইনস
৫. Q = 5 - P, চাহিদা অপেক্ষকের—
i. ঢাল = -১
ii. ছেদক = ৫
iii. স্বাধীন চলক = Q
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬. পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার ঢাল কী?
(ক) ঋণাত্মক
(খ) ধনাত্মক
(গ) শূন্য
(ঘ) অসীম
৭. চাহিদা বৃদ্ধি পায়—
i. দাম কমলে
ii. আয় বাড়লে
iii. চাহিদা রেখা ডানে স্থানান্তরের ফলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৮. একটি দ্রব্যের দাম ও অপর একটি দ্রব্যের চাহিদা দ্বারা স্থিতিস্থাপকতা নির্ণয় করলে তাকে কী বলে?
(ক) চাহিদার স্থিতিস্থাপকতা
(খ) চাহিদার দাম স্থিতিস্থাপকতা
(গ) চাহিদার আয় স্থিতিস্থাপকতা
(ঘ) চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা
৯. ভারসাম্য দাম বৃদ্ধি পায়—
i. চাহিদা বৃদ্ধি পেলে
ii. জোগান হ্রাস পেলে
iii. চাহিদা ও জোগান একই অনুপাতে পরিবর্তন হলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০. কোন অপেক্ষক থেকে মাত্রাগত উৎপাদন বিশ্লেষণ করা যায়?
(ক) Q = f(L, K̄)
(খ) Q = f(L, K)
(গ) Q = f(L)
(ঘ) Q̄ = f(L̄, K̄)
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
(উদ্দীপকে মূলবিন্দু O থেকে ঊর্ধ্বগামী একটি বিপরীত S-আকৃতির মোট পরিবর্তনশীল ব্যয় রেখা দেখানো হয়েছে)
১১. উদ্দীপকের রেখাটির নাম কী?
(ক) মোট স্থির ব্যয় রেখা
(খ) মোট পরিবর্তনশীল ব্যয় রেখা
(গ) স্বল্পকালীন মোট ব্যয় রেখা
(ঘ) দীর্ঘকালীন গড় ব্যয় রেখা
১২. উক্ত রেখা নির্দেশ করে—
i. প্রথমে ব্যয় ক্রমহ্রাসমান হারে বাড়ে
ii. শেষে ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ে
iii. মধ্যবর্তী সময়ে ব্যয় ক্রমবর্ধনশীল হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৩. একচেটিয়া বাজারে কোনটি সঠিক?
(ক) P = MR
(খ) AR = MR
(গ) AR > MR
(ঘ) P < MR
১৪. একজন ক্রেতার বাজারকে কী বলে?
(ক) মনোপলি
(খ) মনোপসনি
(গ) ড্যুপসনি
(ঘ) অলিগপলিস্টিক কম্পিটিশন
১৫. ইটের বাজারকে কোন বাজার বলা যায়?
(ক) স্থানীয় বাজার
(খ) জাতীয় বাজার
(গ) আন্তর্জাতিক বাজার
(ঘ) দীর্ঘকালীন বাজার
১৬. শ্রমিকের পারিশ্রমিক দ্রব্য বা সেবায় রূপান্তরিত হলে তাকে কী বলে?
(ক) আর্থিক মজুরি
(খ) প্রকৃত মজুরি
(গ) শ্রমিকের আয়
(ঘ) শ্রমিকের বোনাস
১৭. শ্রমের মজুরি অতিরিক্ত বৃদ্ধি পেলে—
i. শ্রমের জোগান হ্রাস পায়
ii. জোগান রেখা পশ্চাৎমুখী হয়
iii. শ্রমের জোগান বিধির ব্যতিক্রম হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৮. কোনো শ্রমিক ৫ ঘণ্টায় ২০০ ইট তৈরি করতে পারলে উক্ত শ্রমিকের শ্রমের দক্ষতা কত?
(ক) ২৫
(খ) ৪০
(গ) ৫০
(ঘ) ১০০
১৯. স্থায়ী মূলধন কোনটি?
(ক) কাঁচামাল
(খ) জ্বালানি
(গ) পরিবহন খরচ
(ঘ) আসবাবপত্র
২০. কোনটি মূলধন?
(ক) হাতুড়ি
(খ) আটা
(গ) কয়লা
(ঘ) বাগানঘেরা ভূমি
২১. কোন সংগঠনের শেয়ার আইনগতভাবে হস্তান্তর করতে হয়?
(ক) অংশীদারি কারবারে
(খ) সমবায় কারবারে
(গ) পাবলিক লিমিটেড কোম্পানিতে
(ঘ) প্রাইভেট লিমিটেড কোম্পানিতে
২২. নিট খাজনা নির্ধারণের সূত্র কোনটি?
(ক) TR - TC ≥ 0
(খ) TR - TVC > 0
(গ) TR - TC = 0
(ঘ) AE - TE > 0
২৩. কোনো প্রকার পরিশ্রম ছাড়া ভূমি থেকে স্বতঃস্ফূর্তভাবে অতিরিক্ত অর্থ অর্জিত হলে তাকে কী বলে?
(ক) খাজনা
(খ) নিম খাজনা
(গ) অর্থনৈতিক খাজনা
(ঘ) অনুপার্জিত আয়
২৪. খাজনা অধ্যয়ন করে শিক্ষার্থীরা জানতে পারে—
i. প্রকৃতির দান ভূমি থেকে খাজনার উৎপত্তি
ii. মানুষের সৃষ্ট যন্ত্র থেকে নিম খাজনার উৎপত্তি
iii. সকল উপকরণ থেকে অর্থনৈতিক খাজনার উৎপত্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
একটি দেশের ভোগ ব্যয় ২৫০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় ১০০ কোটি টাকা, সরকারি ব্যয় ১০০ কোটি টাকা, মূলধনজাতীয় দ্রব্যের অবচয়জনিত ব্যয় ৫০ কোটি টাকা।
২৫. মোট দেশজ উৎপাদন কত?
(ক) ২৫০
(খ) ৩০০
(গ) ৩৫০
(ঘ) ৪৫০
২৬. নিট দেশজ উৎপাদনের ক্ষেত্রে—
i. ২৫০ + ১০০ + ১০০
ii. (২৫০ + ১০০ + ১০০) - ৫০
iii. (C + I + G) - 50
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৭. মূলবিন্দু থেকে ডানদিকে ঊর্ধ্বগামী—
i. স্বয়ম্ভূত ভোগ রেখা (Ca)
ii. দীর্ঘকালীন ভোগ রেখা (CL)
iii. স্বয়ম্ভূত বিনিয়োগ রেখা (Ī)
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৮. ফিশারের প্রাথমিক বিনিময় সমীকরণ কোনটি?
(ক) PT = MV
(খ) PT = MV + M'V'
(গ) Ms = CU + DD + TD
(ঘ) Ms = CU + DD + TD + M'
২৯. অর্থের মূল্যের সূত্র হলো—
i. 1 / P
ii. 2 / 2P
iii. 2 × 2P
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩০. অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
(ক) মোবাইল নেটওয়ার্ক
(খ) সাইবার
(গ) কম্পিউটার
(ঘ) ইন্টারনেট লাইন
বহুনির্বাচনি উত্তরমালা
| প্রশ্ন | উত্তর | প্রশ্ন | উত্তর | প্রশ্ন | উত্তর |
|---|---|---|---|---|---|
| ১ | খ | ১১ | খ | ২১ | গ |
| ২ | ঘ | ১২ | ক | ২২ | খ |
| ৩ | ঘ | ১৩ | গ | ২৩ | ঘ |
| ৪ | গ | ১৪ | খ | ২৪ | ঘ |
| ৫ | ক | ১৫ | ক | ২৫ | গ |
| ৬ | খ | ১৬ | খ | ২৬ | গ |
| ৭ | গ | ১৭ | ঘ | ২৭ | ক |
| ৮ | ঘ | ১৮ | খ | ২৮ | ক |
| ৯ | ক | ১৯ | ঘ | ২৯ | ক |
| ১০ | ঘ | ২০ | ঘ | ৩০ | ঘ |
সাধারণ প্রশ্নোত্তর পর্ব (FAQ)
প্রশ্ন ১: নটর ডেম কলেজের অর্থনীতি ১ম পত্র প্রশ্ন অনুশীলন করা কেন জরুরি?
উত্তর: নটর ডেম কলেজের প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয় যা শিক্ষার্থীদের বিষয়ের বেসিক কনসেপ্ট পরিষ্কার করতে সাহায্য করে। এই প্রশ্নগুলো সমাধান করলে বোর্ড পরীক্ষার কঠিন সৃজনশীল ও প্যাঁচালো বহুনির্বাচনি প্রশ্নের সমাধান করা অনেক সহজ হয়ে যায়।
প্রশ্ন ২: অর্থনীতি ১ম পত্রের সৃজনশীলে ভালো নম্বর পাওয়ার উপায় কী?
উত্তর: অর্থনীতিতে ভালো নম্বর পেতে উদ্দীপকের আলোকে চিত্র, সূচি ও সমীকরণগুলো নিখুঁতভাবে উপস্থাপন করতে হবে। বিশেষ করে 'গ' ও 'ঘ' নম্বর প্রশ্নের ক্ষেত্রে সূত্রের সাহায্যে গাণিতিক মান নির্ণয় এবং চিত্রের সঠিক ব্যাখ্যা পূর্ণ নম্বর পেতে সাহায্য করে।
প্রশ্ন ৩: অর্থনীতি MCQ-তে ৩০-এ ৩০ পাওয়ার কৌশল কী?
উত্তর: বহুনির্বাচনিতে পূর্ণ নম্বর পাওয়ার জন্য মূল বইয়ের প্রতিটি অধ্যায়ের সূত্র (যেমন: স্থিতিস্থাপকতা, উপযোগ, জাতীয় আয়, অর্থের মূল্য) এবং শীর্ষস্থানীয় কলেজগুলোর বিগত বছরের প্রশ্ন বারবার রিভিশন ও প্র্যাকটিস করতে হবে।
প্রশ্ন ৪: এই মডেল টেস্টটি কি নতুন পাঠ্যক্রম অনুযায়ী তৈরি?
উত্তর: হ্যাঁ, এই প্রশ্নপত্রটি এইচএসসি পরীক্ষার সর্বশেষ সিলেবাস এবং মানবণ্টন অনুযায়ী পূর্ণাঙ্গ প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে সংকলিত হয়েছে।