আলিম পৌরনীতি ও সুশাসন ১ম পত্র পূর্ণাঙ্গ চূড়ান্ত সাজেশন ২০২৭ (Alim Civics 1st Paper)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশোধিত সিলেবাস অনুযায়ী শতভাগ কমন উপযোগী অধ্যায়ভিত্তিক টপিকসমূহ।
📱 আলিম স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন!
আলিম ২০২৭ পরীক্ষার সকল বিষয়ের বই, সাজেশন, রুটিন ও নতুন নোট সবার আগে পেতে আমাদের অফিশিয়াল WhatsApp গ্রুপের সাথে যুক্ত থাকুন।
🟢 Join Alim Study WhatsApp Group 💬বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ২০২৭ (Alim 2027) মানবিক ও সাধারণ নৈর্বাচনিক বিভাগের পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (Civics & Good Governance 1st Paper) একটি মৌলিক বিষয়। নাগরিকের মূল্যবোধ, মৌলিক অধিকার, সুশাসনের উপাদান, রাজনৈতিক দল ও সরকারের তিনটি বিভাগের ওপর স্বচ্ছ ধারণা থাকলে এই বিষয়ে চমৎকার ফলাফল অর্জন সম্ভব।
সৃজনশীল প্রশ্নের যথাযথ উত্তর দিতে এবং বহুনির্বাচনীতে ফুল মার্কস পেতে প্রতিটি অধ্যায়ের প্রধান টপিকগুলোর সংজ্ঞা ও উদাহরণ মনে রাখা প্রয়োজন। Allbook.bd-এর সহায়তায় নিচে চূড়ান্ত সাজেশন ও উদ্দীপক সমাধানের বিশেষ গাইড উপস্থাপন করা হলো।
📌 বিষয় একনজরে
| পরীক্ষার নাম: | আলিম পরীক্ষা ২০২৭ (Alim Exam 2027) |
| বিষয়: | পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (Civics 1st Paper) |
| এডুকেশন বোর্ড: | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
💡 পৌরনীতি ও সুশাসন ১ম পত্র পরীক্ষার প্রস্তুতি গাইডলাইন
- সংজ্ঞা ও পরিভাষা স্পষ্টকরণ: সুশাসন, স্বাধীনতা, সাম্য ও আমলাতন্ত্রের প্রামাণ্য সংজ্ঞাসমূহ মুখস্থ রাখুন।
- রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী: এই দুটি সংস্থার মধ্যে মৌলিক তফাত (যেমন: ক্ষমতা লাভ বনাম চাপ সৃষ্টি) বুঝে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- পয়েন্ট ভিত্তিক উত্তর: নাগরিকের কর্তব্য ও মানবাধিকার অর্জনের উপায় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার সময় মূল পয়েন্টগুলো শিরোনাম দিয়ে লিখুন।
🏛️ পৌরনীতি ও সুশাসন ১ম পত্র চূড়ান্ত সাজেশন ২০২৭
🌐 ১ম অধ্যায়: পৌরনীতি ও সুশাসন পরিচিতি
- [ ] পৌরনীতি এবং সুশাসনের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা
- [ ] পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু
- [ ] সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য
⚖️ ৩য় অধ্যায়: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
- [ ] নৈতিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতি
- [ ] সামাজিক মূল্যবোধ ও নেতৃত্ব
- [ ] অর্থনৈতিক সাম্য ও সামাজিক স্বাধীনতা
- [ ] সাম্য, মূল্যবোধ ও স্বাধীনতার ধরন
- [ ] আইনের সাম্য আইনের উৎস
📜 ৫ম অধ্যায়: অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
- [ ] নাগরিকের অধিকার, কর্তব্য, তথ্য অধিকার
- [ ] মানবাধিকার
- [ ] সামাজিক कर्तव्य, দায়িত্ব ও কর্তব্য
- [ ] রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার
👥 ৬ষ্ঠ অধ্যায়: রাজনৈতিক দল, নেতৃত্ব ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
- [ ] নেতৃত্ব ও তার গুরুত্ব,
- [ ] রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
🏛️ ৭ম অধ্যায়: সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
- [ ] আইন, শাসন, বিচার বিভাগ
- [ ] গণতন্ত্র ও একনায়কতন্ত্র
- [ ] সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার
- [ ] আমলাতন্ত্র
🎯 প্রশ্ন যেভাবে করা হবে (উদ্দীপক বোঝার কৌশল)
১ম অধ্যায়
- [ ] প্রয়োজনীয়তা নিয়ে। ৩/৪ টা পয়েন্ট মনে রাখবেন।
- [ ] নাগরিকের কর্তব্য কী? সুশাসন প্রতিষ্ঠায় জাস্ট ৫/৬ টা পয়েন্টের নাম মনে রাখবেন।
৩য় অধ্যায়
- [ ] নৈতিক মূল্যবোধ মানে নৈতিকতা কেন দরকার?
- [ ] সামাজিক মূল্যবোধ মানে সামাজিক জ্ঞান কেন থাকা দরকার?
- [ ] সাম্য কেন দরকার?
- [ ] স্বাধীনতা কেন দরকার?
- [ ] আইনের সাম্য বা উৎস কোনগুলো?
৫ম অধ্যায়
- [ ] নাগরিকের অধিকার কী?
- [ ] মানবাধিকার জিনিসটা কী?
- [ ] সামাজিক কর্তব্য দায়িত্ব কী? মানে সমাজে কী এমনি এমনি বাস করতেছো? দায়িত্ব নাই?
- [ ] রাজনৈতিক অধিকার কী? মানে রাজনীতি যে করবা কী কী গুণ থাকতে হবে।
৬ষ্ঠ অধ্যায়
- [ ] নেতৃত্বের গুরুত্ব কেন বেশি? কেন নেতৃত্ব দরকার?
- [ ] রাজনৈতিক দল কী? উদাহরণ: BNP, Jamate Islam, Islami Andulon, Kelafata Majlish Ex. Awamai League
- [ ] চাপ সৃষ্টিকারী গোষ্ঠী- উদাহরণ: ইনকিলাব মঞ্চ।
- [ ] কোনটা রাজনৈতিক দল আর কোনটা চাপ সৃষ্টিকারী?
- [ ] জোট নির্বাচন করে তা রাজনৈতিক দল আর জোট নির্বাচন না করে সবসময় সবদিকে দেশ রক্ষার্থে কথা বলে বা সরকারকে চাপে রাখে তা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
৭ম অধ্যায়
- [ ] আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ আসলে কীরকম কাজ করে? সংক্ষিপ্ত ধারণা রাখবা।
- [ ] গণতন্ত্র কী?
- [ ] একনায়কতন্ত্র কী?
- [ ] সংসদীয় সরকার গুরুত্ব বেশি? নাকি রাষ্ট্রপতি সরকার শাসিত সরকারের?
- [ ] আমলা কারা?
❓ সাধারণ জিজ্ঞাসা (FAQs)
১. রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য চিনব কীভাবে?
যে গোষ্ঠী সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করতে চায় তা রাজনৈতিক দল (যেমন: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন)। আর যারা নির্বাচন করে না কিন্তু সরকারের ওপর চাপ সৃষ্টি করে নীতি প্রভাবিত করে তা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (যেমন: ইনকিলাব মঞ্চ)।
২. এই সাজেশনটি কোন বোর্ডের জন্য কার্যকর?
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ২০২৭ পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এই সাজেশনটি চূড়ান্ত করা হয়েছে।